আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

১০০ দিনের কাজের ফিরিস্তি দিলেন সিসিক মেয়র আরিফ

১০০ দিনের কাজের ফিরিস্তি দিলেন সিসিক মেয়র আরিফ

দ্বিতীয় মেয়াদে সিলেট সিটি করপোরেশেনের (সিসিক) মেয়রের দায়িত্ব নেওয়ার পর পূর্ণ হওয়া ১০০ দিনের কাজের ফিরিস্তি তুলে ধরেছেন আরিফুল হক চৌধুরী। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিও বার্তার মাধ্যমে তিনি কাজের ফিরিস্তি প্রকাশের পাশাপাশি বিভিন্ন কর্মপরিকল্পনার কথা তুলে ধরেন।

গত বছরের ৫ সেপ্টেম্বর ঢাকায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দ্বিতীয়বারের মতো মেয়রের শপথ নেয়ার তিনদিন পর দায়িত্ব নেন আরিফ। তার নির্বাচনী ইশতেহারে বলেছিলেন, নির্বাচিত হলে প্রতি ১০০ কর্মদিবসের কাজের ফিরিস্তি তুলে ধরার পাশাপাশি উন্নয়ন ভাবনা ও কর্মপরিকল্পনা জনগণের কাছে প্রকাশ করবেন।

মঙ্গলবার অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত বার্তার শুরুতেই তিনি নগরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘সিলেট সিটিতে দ্বিতীয় মেয়াদের দায়িত্ব নেয়ার পর ১০০ দিনে অনেক উন্নয়ন কাজ বাস্তবায়ন হয়েছে। নগরবাসীর আন্তরিকতা ও সহযোগিতা ছাড়া এসব কাজ বাস্তবায়ন সম্ভব হতো না।’

নির্বাচনের ইশতেহার বাস্তবায়নে নগরীর নানা উন্নয়ন ভাবনা, চলমান উন্নয়ন কার্যক্রম, জলাবদ্ধতা নিরসনে ছড়া-খাল খনন, সড়ক সম্প্রসারণ, সিসি ক্যামেরা স্থাপন, ওয়াইফাই নগরী, স্মার্ট সিটি বিনির্মাণ সহ নানা কর্মপরিকল্পনার কথা তুলে ধরে নগরবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখেন তিনি।

মেয়র আরিফুল আগামীর সিলেট বিনির্মাণে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

তিনি বলেন, ‘নির্বাচনের প্রতিহিংসা পরিহার করে কোনো দলের মেয়র হিসেবে নয় বরং নগরবাসীর সবার মেয়র হিসেবে সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।’

পাশাপাশি ভিডিও আপলোডের সাথে নগরীর সম্মানিত নাগরিকদের যে কোন মূল্যবান উপদেশ, পরামর্শ কমেন্ট বক্সে দেওয়ার অনুরোধও করেন তিনি।

শেয়ার করুন

পাঠকের মতামত