আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দাম রেকর্ড ৮.০৯ ডলার

        আলাস্কার হিমশীতল সাগরে উল্টে যাওয়া নৌকায় দুই দিন ভেসে থেকে বাঁচল কিশোর

        এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রপিক প্রধানের

        মালিবুতে ‘সরকারি বালু চুরির’ অভিযোগ, জনসাধারণকে ২০ লাখ ডলারের সমুদ্রসৈকত দিচ্ছেন ব্রুয়ার্স মালিক

        এবার কোথায় আটলান্টিকের হারিকেন? এল নিনোর প্রভাবে রেকর্ড ধীর ঝড়ের মৌসুম

        আগুনে পুড়তে থাকা বৃদ্ধনিবাস থেকে ছয় প্রবীণকে উদ্ধার দুই ভাইয়ের

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

সিলেট চেম্বারের সভাপতি শোয়েব, সহ সভাপতি চন্দন ও তাহমিন

সিলেট চেম্বারের সভাপতি শোয়েব, সহ সভাপতি চন্দন ও তাহমিন

সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ২০১৯-২০২১ সাল মেয়াদের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আবু তাহের মো. শোয়েব। এছাড়া সিনিয়র সহ-সভাপতি পদে চন্দন সাহা ও সহ-সভাপতি পদে তাহমিন আহমদ নির্বাচিত হয়েছেন।

নব-নির্বাচিত পরিচালকদের সর্বসম্মতিক্রমে সোমবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় এ তিনজন নির্বাচিত হন বলে জানিয়েছেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দিন খান।

তিনি জানান, শনিবার চেম্বার নির্বাচনে ২২ জন পরিচালক প্রাথমিকভাবে নির্বাচিত হন। এদের মধ্যে সভাপতি পদের জন্য আবু তাহের মোঃ শোয়েব ও এহতেশামুল হক চৌধুরী, সিনিয়র সহ সভাপতি পদের জন্য চন্দন সাহা ও মোঃ সাহিদুর রহমান এবং সহ সভাপতি পদের জন্য তাহমিন আহমদ ও মোঃ আব্দুর রহমান (জামিল) মনোনয়নপত্র সংগ্রহ করেন।

তবে সোমবার সকালে এহতেশামুল হক চৌধুরী, মোঃ সাহিদুর রহমান ও মোঃ আব্দুর রহমান (জামিল) মনোনয়নপত্র প্রত্যাহার করলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে আবু তাহের মোঃ শোয়েব, সিনিয়র সহ সভাপতি পদে চন্দন সাহা ও সহ সভাপতি পদে তাহমিন আহমদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

সিলেট চেম্বারের প্রশাসক আসাদ উদ্দিন আহমদ বলেন, ‘চেম্বারের এবারের নির্বাচন অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে সম্পন্ন করতে হয়েছে। তারপরেও নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পারায় নির্বাচনে সার্বিক সহযোগিতার জন্য প্রশাসন, সাংবাদিক, সিলেট চেম্বারের সদস্য ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।’

চেম্বারের আপীল বোর্ডের চেয়ারম্যান এ. কে. এম শমিউল আলম বলেন, ‘সকলের সার্বিক সহযোগিতায় নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। তিনি নবনির্বাচিত পরিচালনা পরিষদ ও সভাপতিমন্ডলীকে আপীল বোর্ডের পক্ষ থেকে অভিনন্দন জানান।’

এসময় উপস্থিত ছিলেন নির্বাচন বোর্ডের সদস্য এডভোকেট সৈয়দ শামীম আহমদ ও এডভোকেট মোঃ জুনেল আহমদ, আপীল বোর্ডের সদস্য এডভোকেট মোঃ রাজ উদ্দিন, নবনির্বাচিত সভাপতি আবু তাহের মোঃ শোয়েব, সিনিয়র সহ সভাপতি চন্দন সাহা, সহ সভাপতি তাহমিন আহমদ, নবনির্বাচিত পরিচালক মোঃ মামুন কিবরিয়া সুমন, মাসুদ আহমদ চৌধুরী, মোঃ এমদাদ হোসেন, মোঃ সাহিদুর রহমান, পিন্টু চক্রবর্তী, মুশফিক জায়গীরদার, এহতেশামুল হক চৌধুরী, আব্দুর রহমান, হুমায়ুন আহমেদ, ফালাহ উদ্দিন আলী আহমদ, মোঃ আব্দুর রহমান (জামিল), মোঃ আতিক হোসেন, আলীমুল এহছান চৌধুরী, মোঃ নজরুল ইসলাম, খন্দকার ইসরার আহমদ রকি, ফখর উস সালেহীন নাহিয়ান, শমশের জামাল, মোঃ আমিনুজ্জামান জোয়াহির ও ওয়াহিদুজ্জামান চৌধুরী।  আরো উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের প্রাক্তন সভাপতি ফারুক আহমদ মিছবাহ, প্রাক্তন সিনিয়র সহ সভাপতি ও এফবিসিসিআই এর সাবেক পরিচালক মোঃ হিজকিল গুলজার, প্রাক্তন সিনিয়র সহ সভাপতি শাহ আলম, জিয়াউল হক, প্রাক্তন সহ সভাপতি হাজী মোঃ দিলওয়ার হোসেন, জুবায়ের আহমদ চৌধুরী, পরিচালক ফটিক চন্দ্র সাহা, এজাজ আহমদ চৌধুরী, আমিরুজ্জামান চৌধুরী, সদস্য মাহি উদ্দিন আহমদ সেলিম, মেট্রোলিটন চেম্বারের সাবেক সিনিয়র সহ সভাপতি আব্দুল জব্বার জলিল প্রমুখ।

শেয়ার করুন

পাঠকের মতামত