আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

শুধু আলুর তৈরি অসাধারণ স্বাদের এই খাবারটির রেসিপি জানা নেই আপনার

শুধু আলুর তৈরি অসাধারণ স্বাদের এই খাবারটির রেসিপি জানা নেই আপনার

আলুর তৈরি ফ্রেঞ্চ ফ্রাই, ওয়েজেস, চিপস, ললিপপ তো হরহামেশাই খাওয়া হয়ে থাকে। বেশ

জনপ্রিয় ফাস্টফুড এই খাবারগুলো। কিন্তু শুধু আলুর তৈরি আরেকটি জনপ্রিয় খাবার রয়েছে যা স্বাদে

সত্যিই অসাধারণ। অনেকেই ‘হ্যাশ ব্রাউন’এর নাম শুনেছেন, কিন্তু চেখে দেখা হয়েছে কি? খুবই

সহজ এই সুস্বাদু স্ন্যাকসটির রেসিপি। তাহলে দেরি কেন, ঝটপট জেনে নিন রেসিপিটি, আর খুব

সহজেই তৈরি করে ফেলুন ঘরেই।
উপকরণঃ
- ২ টি বড় আলু
- ২ টেবিল চামচ কর্ণফ্লাওয়ার
- ২ টেবিল চামচ চালের গুঁড়ো
- ১ টেবিল চামচ ময়দা
- দেড় চা চামচ পেপরিকা পাউডার
- দেড় চা চামচ মরিচগুঁড়ো (ইচ্ছা)
- ১/৪ চা চামচ গোল মরিচ গুঁড়ো
- ১ চা চামচ বাটার/ ঘি
- লবণ স্বাদমতো
- তেল ভাজার জন্য
* চাইলে নিজের ইচ্ছে মতো সিজনিংয়ের মসলা দিতে পারেন।
পদ্ধতিঃ
    - প্রথমে আলু ছিলে নিয়ে গ্রেটারে গ্রেট করে নিন। এরপর একটি বড় বাটিতে পানি দিয়ে

এতে বরফ মিশিয়ে এতে গ্রেট করা আলু ডুবিয়ে রাখুন ১৫ মিনিট।
    - এরপর গ্রেট করা আলু চিপে বাড়তি পানি ঝড়িয়ে পেপার টাওয়েল বা কিচেন টিস্যুতে

ভালো করে মুড়ে নিন যাতে আলুর পানি সব শুষে যায়। এভাবে আলু শুকনো করে ফেলুন।
    - একটি প্যানে ঘি বা বাটার দিয়ে গরম করে গ্রেট করা আলু দিয়ে ভালো করে নেড়ে অল্প

কিছুটা ভাজা ভাজা করে নিন। এরপর নামিয়ে ঠাণ্ডা করে নিন।
    - এরপর এতে দিন সকল মসলার সিজনিং এবং ভালো করে হাতে মেখে ডোয়ের মতো

তৈরি করে নিন।
    - এরপর একটি কাটিং বোর্ড বা রুটি বেলার পিঁড়িতে ডো রেখে উপরে প্ল্যাস্টিক র‍্যাপ

দিয়ে সমান পুরু করে বেলে নিন এবং চারকোণা করে কেটে নিন। চাইলে বেলার ঝামেলা না করে

হাতেই নিজের পছন্দমতো আকার দিয়ে নিতে পারেন।
    - এরপর প্যানে তেল গরম করে তেলে হ্যাশ ব্রাউনগুলো ছেড়ে দিন। আঁচ মাঝারি রেখে

লালচে করে ভেজে কিচেন টিস্যুতে তুলে বাড়তি তেল ঝড়িয়ে নিন।
    - ব্যস, এবার সস বা মেয়োনেজের সাথে মজা নিন সুস্বাদু ক্রিসপি হ্যাশ ব্রাউনের।

শেয়ার করুন

পাঠকের মতামত