আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

ভাতের পাতে ৬ রকমের ভর্তা

ভাতের পাতে ৬ রকমের ভর্তা

শীতের দিনে গরম ভাতের পাতে হরেক রকমের ভর্তা- শুনেই জিভে পানি চলে আসে, তাই না? ৬টি দারুণ ভর্তার রেসিপি নিয়ে আজ এসেছনে নদী সিনা। এই ভর্তাগুলো সুস্বাদু তো বটেই, সাথে স্বাস্থ্যকরও। চলুন, জেনে নিই রেসিপি।
১.কালোজিরা ভর্তাউপকরণ: কালোজিরা সিকি কাপ, রসুনের কোয়া ১ টেবিল-চামচ, কাঁচামরিচ ৩-৪টি, পেঁয়াজ কুচি ১ টেবিল-চামচ, লবণ পরিমাণমতো, সরিষার তেল ১ টেবিল-চামচ।
প্রণালি: রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ প্যানে টেলে নিতে হবে। তেল বাদে সব উপকরণ পাটায় বেটে তেল দিয়ে মাখিয়ে ভর্তা করতে হবে।

২.টমেটো ভর্তাউপকরণ: টমেটো আধা কেজি, কাঁচা মরিচ ৫/৬টি, লবণ পরিমাণ মতো, পিঁয়াজ কুচি সিকি কাপ, ধনে পাতা কুচি সিকি কাপ, সরিষার টেল স্বাদ অনুযায়ী
প্রণালি: টমেটো ধুয়ে পানি ঝড়িয়ে নিন। চুলায় ফ্রাই প্যানে টমেটোগুলি দিয়ে ঢেকে দিন অল্প আঁচে। ১০/১৫ মিনিট পর উটিয়ে দিন। টমেটো সিদ্ধ হয়ে গেলে প্যান থেকে নামিয়ে নিন। এবার টমেটোগুলির খোসা ছাড়িয়ে নিন। পাত্রে পিঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনে পাতা কুচি নিন। হাতে মেখে টমেটোগুলি তার সাথে মিশিয়ে ভর্তা করে নিন। তেল যোগ করুন। তৈরি হয়ে গেল চমৎকার টমেটো ভর্তা।
৩.লাউপাতা /কুমড়া পাতা ভর্তাউপকরণ : কচি লাউপাতা/কুমড়া পাতা ১৫/২০টি, চিংড়ি ১/২ কাপ ছোট, পেঁয়াজ ১/৪ কাপ, কাঁচামরিচ যে যেমন ঝাল খাবেন , রসুন ১ টেবিল চামচ ,লবণ সাদমত, সরিষার তেল ১ টেবিল চামচ
প্রণাল : লাউপাতা ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এইবার বাকি সব দিয়ে প্যানে একটু নেড়ে পানি শুকিয়ে নিন। পানি শুকিয়ে গেলে পেস্ট করে নিন। সব শেষে সরিষার তেল মেখে পরিবেশন করুন।
৪. বেগুন ভর্তাউপকরণ: বেগুন - ৪০০ গ্রাম, সরিষার তেল - ১ টেবিল চামচ,পেঁয়াজ কুচি - ১/৪ কাপ,কাঁচামরিচ - ৪-৫ টা (কুচি করে দিতে পারেন অথবা হাল্কা করে টেলে নিয়ে ভর্তা করে দিতে পারেন),ধনিয়াপাতা কুচি- ২ টেবিল চামচ (ইচ্ছা),লবণ- ১ চা চামচ অথবা পছন্দমত
প্রণালী:বেগুন নরম হওয়া পর্যন্ত পুড়িয়ে নিন। বেগুন পোড়া হয়ে গেলে বেগুনটা ঠান্ডা হতে দিন। তারপর চামড়া আস্তে আস্তে ছাড়িয়ে নিয়ে ভাল করে ভর্তা করে নিন। তারপর পেঁয়াজকুচি, মরিচকুচি, লবণ ও ধনিয়াপাতাকুচি ভাল করে মিশিয়ে নিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করুন।
৫. সবজির ভর্তাউপকরণ: আলু ২টি, মিষ্টি কুমড়া আধা কাপ, ফুল কপি ১ কাপ, ব্রকলি ১ কাপ, বরবটি ১ কাপ,গাজর ১/২ কাপ , লবণ পরিমাণমতো, সরিষার তেল ১ টেবিল চামচ, কাঁচা মরিচ/শুকনা মরিচ ভাজা ১ টেবিল চামচ, পেঁয়াজ কুচি সিকি কাপ, ধনেপাতা কুচি ৪ টেবিল চামচ।
যেভাবে তৈরি করবেন : সব সবজি চারকোনা করে কেটে নিন। সব সবজি সামান্য লবণ দিয়ে সিদ্ধ করে নিন।এরপর সবজিগুলো একসঙ্গে ভর্তা করে সরিষার তেল, কাঁচা মরিচ কুচি, পেঁয়াজ কুচি ও ধনেপাতা কুচি দিয়ে মেখে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।
৬.পালংশাক ভর্তাউপকরন: পালংশাক ২০০ গ্রাম , কাঁচা মরিচ/ শুকনা মরিচ ভাজা ৫ থেকে ৬ টি পেয়াজ কুচি ২ টেবিল চামচ। লবণ ও সরিষার তেল -নিজের পছন্দ মত।
প্রনালী: প্রথমে পালংশাক ভাল করে ধুয়ে বড় করে কেটে যে কোন পাত্রে সিদ্ধ করে নিন। শাক সিদ্ধ হয়ে গেলে পেয়াজ কুচি, মরিচ ও লবণ হাত দিয়ে চেটকিয়ে মিহি করুন। তারপর সরিষার তেল দিয়ে মাখিয়ে পরিবেশন করুন। শীতের দিনে গরম গরম ভাতের সাথে শাক ভর্তা অনেক সুস্বাদু লাগে।

শেয়ার করুন

পাঠকের মতামত