আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

মাটন কাচ্চি বিরিয়ানী

মাটন কাচ্চি বিরিয়ানী

আমরা ঘরে বসেও মজার মজার খাবার তৈরি করতে পারি। একটু খেয়াল করলেই দেখবেন এসব মজার মজার খাবার তৈরি কোন অসাধ্য কিছু নয়। আমরা পর্যায়ক্রমে সব রকম রেসিপি আপনাদের সামনে তুলে ধরবো। আজকের আইটেম মাটন কাচ্চি বিরিয়ানী
উপকরণঃ
# খাসীর মাংস (১কেজি= ১০পিছ) আড়াই কেজি# পোলার চাউল ১২৫০ (১জনের ১২৫ গ্রাম করে)# আলু ৫০০ গ্রাম# ঘি ১০০ গ্রাম# বাটার অয়েল ১০০ গ্রাম# সয়াবিন তেল ২০০ গ্রাম# পেয়াজ ভাজা ১০ গ্রাম# আদা বাটা ১০০ গ্রাম# রসুন বাটা ৭৫ গ্রাম# গুড়া মরিচ ১০ গ্রাম# জিরা গুড়া ৮ গ্রাম# দারচিনি গুড়া ৬ গ্রাম# বড় এলাচ গুড়া ২ গ্রাম# এলাচ, জয়ফল, জয়ত্রী, কাবাব চিনিগুড়া ১০ গ্রাম# টক দই ৫০ গ্রাম# আলু বোখারা# কিচমিচ ১০ গ্রাম# কাঠ বাদাম# মাওয়া ৫ গ্রাম# কেওড়া সেন্ট ২টি# জাফরান ১/৪ গ্রাম# পেস্তাবাদাম কুচানো ৮ গ্রাম# টেস্টিং সল্ট- লবণ পরিমাণ মতো# আটা এবং কাঠ কয়লা যা লাগে
প্রণালী:

প্রথমে মাংসকে পানিতে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। পরে পাত্রে মাংস ঢেলে সব মসলা, উপকরণ অনুযায়ী দিয়ে মেরিনাইড করে কিছুক্ষণ পাত্রটা ঢেকে রাখতে হবে। পরে আলাদা পাত্রে চাউলটাকে ৮০ থেকে ৯০ ভাগ সিদ্ধ করে পানি ঝরিয়ে মাংসের উপর দিয়ে চুলোয় চড়িয়ে দিতে হবে। আটা দিয়ে পাত্রের ঢাকনা ভালো ভাবে চাপ দিয়ে দিতে হবে। যখন আটা এবং ঢাকনার ফাঁক দিয়ে হাওয়া বাহির হবে তখন ঢাকনার উপর কাঠ কয়লা জ্বালিয়ে দিতে হবে এবং আগুনে তাপ কমিয়ে দিতে হবে। এভাবে অন্তত: আড়াই থেকে তিন ঘণ্টা চুলার উপর অল্প তাপে রাখতে হবে। যখন কাচ্চির পাকা ফ্লেবার আসবে তখন ঢাকনা খুলে একটি কাঠি দিয়ে পাত্রের মাঝখানে চেক করতে দেখতে হবে ভিতরে কোন রকম পানি আছে কিনা। যদি পানি না থাকে তাহলে নামিয়ে গরম গরম পরিবেশন করতে হবে। তবে মনে রাখতে হবে পাত্র চুলোয় উঠানোর আগে আলুটাকে গরম তেলে হালকা ভেজে নিয়ে মাংসের উপর দিতে হবে এবং পরে চাউল দিতে হবে।

শেয়ার করুন

পাঠকের মতামত