আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

এখন আপনিও তৈরি করতে পারেন মেজবানি মাংস

এখন আপনিও তৈরি করতে পারেন মেজবানি মাংস

মেজবানি মাংস চট্টগ্রামের অত্যন্ত ঐতিহ্যবাহী খাবার। সত্যি বলতে কী, স্বাদের কারণে যে কোন অঞ্চলের ভোজন রসিকদের কাছেই এর দারুণ সুনাম। মেজবানি মাংসে সাধারণত কোন আলু দেয়া হয় না, কেননা বিশাল ডেক ভরে মাংস রান্না হয় মেজবানিতে। তবে হ্যাঁ, ঘরে অল্প মাংস রান্না করার সময়ে আপনি চাইলেই দিতে পারেন আলু। চলুন, আজ জেনে নিই অল্প মাংস দিয়েও ঘরে সুস্বাদু মেজবানি মাংস রান্না করার একটি দারুণ সহজ রেসিপি। ছবি ও রেসিপি জানিয়েছেন সায়মা সুলতানা।
যা লাগবে
গরু/ খাসির মাংস ১ কেজি ( কলিজা কয়েক টুকরা দিতে পারেন )
পেঁয়াজ কুচি ২ কাপ
পেঁয়াজ বাটা ৩ টেবল চামচ
আদা বাটা ২ টেবিল চামচ
রশুন বাটা দেড় টেবিল চামচ
হলুদ গুঁড়ো ২ চা চামচ
মরিচ গুঁড়ো দেড় চা চামচ
ধনিয়া গুঁড়ো দেড় চা চামচ
গরম মশলা গুঁড়ো ১ চা চামচ
সরিষা বাটা ১ টেবিল চামচ
জায়ফল বাটা হাফ চা চামচ
পোস্তদানা বাটা ১ চা চামচ
তেজপাতা ২-৩ টি
কাচা মরিচ ৭-৮ টি
লবণ স্বাদমতো
তেল ১ কাপ ( সরিষার তেল দিয়ে করতে পারেন )
পেঁয়াজ বেরেস্তা ১/৪ কাপ আরও ভাজা মশলার জন্য লাগবে ( তাওয়া তে অল্প আঁচে ভেজে নিয়ে গুঁড়ো করে নিতে হবে,খুব বেশি ভাজা যাবে না তাহলে তিতা হয়ে যাবে )
জিরা ১ টেবিল চামচ
এলাচি ৩-৪ টি
দারচিনি ২ টুকরা
জয়েত্রি কয়েক টুকরা
মৌরি ১ চা চামচ
মেথি ১ চা চামচ
তিল ১ চা চামচ
রাঁধুনি আধা চা চামচ
কাবাবচিনি ১ চা চামচ
প্রনালি-প্রথমে একটা বাটিতে মাংস এর সাথে ভাজা মশলার অর্ধেকটা আর সাথে পেঁয়াজ ,আদা বাটা, রশুন বাটা ,হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো ,ধনিয়া গুঁড়ো ,সরিষা বাটা , পোস্তদানা বাটা , জায়ফল বাটা, তেজপাতা ২-৩ টি, লবণ স্বাদমতো দিয়ে ভালভাবে মেখে মেরিনেট করে রাখুন ১ ঘণ্টা।-এবার হাঁড়িতে তেল দিয়ে পেয়াজ কুঁচি লাল করে বেরেস্তা করে নিন। এতে মেরিনেট করে রাখা মাংস দিয়ে কষিয়ে নিন। মাংস কষানো হলে ১ কাপ পরিমাণ গরম পানি দিন।
-মাংস সিদ্ধ হয়ে আসলে এতে পেঁয়াজ বেরেস্তা, কাঁচা মরিচ আর বাকি অর্ধেকটা ভাজা মসলা দিয়ে নাড়াচাড়া করে কম আঁচে রান্না করুন আরও ২০ মিনিট। আলু দিতে চাইলে এখন দিন। তেলে ভেজে নিতে পারেন আলুগুলোকে। তেল উঠে আসলে বুঝবেন মাংস হয়ে গেছে ।
এই মাংস চালের রুটি ,সিদ্ধ চালের ভাত কিনবা পরোটার সাথে দারুণ জমে । 

শেয়ার করুন

পাঠকের মতামত