আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

ইফতারে রাখুন ভিন্নধর্মী সুজির কেক

ইফতারে রাখুন ভিন্নধর্মী সুজির কেক

সুজির কেক ইফতারে আনবে ভিন্ন স্বাদ। ছবি: সংগৃহীত

কেক খাবারটি ছোট বড় সবাই বেশ পছন্দ করে। বেকারীর কেকের বাইরেও অনেকে ঘরে কেক তৈরি করে থাকেন। একটু ভিন্নভাবে কেক তৈরি করতে চাইলে আজকের রেসিপিটা আপনার জন্য। সুজি ও নারিকেল দিয়ে তৈরি করতে পারেন সুজির কেক। এই কেকটি সাধারণ কেকের থেকে কিছুটা ভিন্ন। ভিন্নধর্মী মজাদার সুজির কেকটির রেসিপিটা দেখে নিন এক নজরে।

উপকরণ:

১ কাপ দুধ

১টি ডিম

১.২ গ্রাম জাফরান

১১০ গ্রাম গলানো মাখন বা তেল

১ চা চামচ বেকিং পাউডার

৩/৪ চা চামচ চিনি

১/২ কাপ ময়দা

১.৫ কাপ নারকেল কুচি

১ এবং ১/৪ কাপ সুজি

৩ ফোঁটা ভ্যানিলা এসেন্স

১.৫ কাপ চিনির সিরা

১ চা চামচ গোলাপ জল

১/২ চা চামচ লেবুর রস

প্রণালী:

১। একটি পাত্রে সুজি, নারকেল কুচি, একসাথে মিশিয়ে নিন।

২। এর সাথে ময়দা, চিনি, বেকিং পাউডার, গলানো মাখন, ডিম, জাফরান মেশানো দুধ, ভ্যানিলা এসেন্স একসাথে মিশিয়ে ডো তৈরি করুন।

৩। লক্ষ্য রাখবেন ডো যেন নরম হয়। এবার এটি বেকিং ট্রেতে ঢেলে দিন। একটি ছুরি দিয়ে ডো বরফির আকৃতিতে কেটে নিন।

৪। এটি ওভেনে ১৯০ ডিগ্রি সেলসিয়াসে ৪০ মিনিট বেক করুন। কেকটি বাদামী রং হয়ে এলে ওভেন থেকে বের করে ফেলুন।

৫। এবার একটি পাত্রে পানি, চিনি, গোলাপ জল দিয়ে সিরা তৈরি করুন। এরসাথে লেবুর রস মেশানে। লেবুর রস চিনির ময়লা কেটে পানি পরিষ্কার করে দেবে।

৬। কেকের উপর চিনির সিরা চামচ দিয়ে ধীরে ধীরে ঢেলে দিন। বরফির উপর একটি করে কাঠবাদাম দিয়ে রাখুন।

৭। এবার এটি আরো ১৫ মিনিট ওভেনে বেক করতে দিন।

৮। ব্যস, তৈরি হয়ে গেলো সুজির কেক।

 

শেয়ার করুন

পাঠকের মতামত