আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

চমচম মিষ্টি বানাবেন যেভাবে

চমচম মিষ্টি বানাবেন যেভাবে

অতিথিদের সামনে হাতে বানানো চমচম পরিবেশন করলে কেমন হয়? ঐতিহ্যবাহী চমচম মিষ্টি বানিয়ে ফেলতে পারেন ঘরেই। জেনে নিন কীভাবে।

উপকরণ
দুধ- ১ লিটার
সুজি- ১ চা চামচ
ময়দা- ১ টেবিল চামচ
চিনি- স্বাদ মতো
এলাচ- কয়েকটি
মাওয়া তৈরির উপকরণ
গুঁড়া দুধ- আধা কাপ

ঘি- ২ চা চামচ
পানি- ২ চা চামচ

প্রস্তুত প্রণালি
দুধ জ্বাল দিয়ে ছানা তৈরি করুন। লেবুর রস অথবা ভিনেগার ব্যবহার করুন দুধ থেকে ছানা তৈরি করার জন্য। ছানা তৈরি হলে নামিয়ে ভালো করে পানি ঝরিয়ে নিন। এজন্য ছেঁকে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ঝুলিয়ে রাখতে পারেন। ১ ঘণ্টা পর ভালো করে চেপে চেপে পানি বের করুন। 

মাওয়া তৈরি করুন দুধ, ঘি ও পানি একসঙ্গে জ্বাল দিয়ে। সিরা তৈরি করুন এবার। চুলায় ২ কাপ চিনি ও ৫ কাপ পানি দিয়ে জ্বাল দিতে থাকুন। এলাচ দেবেন কিছুক্ষণ পর। বলক আসলে নামিয়ে নিন।

মিষ্টি বানানোর জন্য ছানা ভালো করে ছেনে নিন। ছানার সঙ্গে ময়দা, সুজি ও চিনি মেশান। সব উপকরণ একসঙ্গে মাখিয়ে মসৃণ ডো তৈরি করুন। কোনও দলা যেন না থাকে সেদিকে লক্ষ রাখা জরুরি। এবার ডো থেকে চমচমের আকারে মিষ্টি তৈরি করুন। চুলায় চিনির সিরা দিন। ফুটে উঠলে একটি একটি করে চমচম ছেড়ে দিন। চুলার জ্বাল কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিন সিরার পাত্র। কিছুক্ষণ পর মিষ্টিগুলো নেড়ে দিন। এভাবে রেখে দিন দুই ঘণ্টা। পানি যেন কমে না যায় সেদিকে খেয়াল রাখবেন। সিরা যত কমতে থাকবে, চমচমের রং তত গাঢ় হবে। বাদামি হয়ে গেলে ও সিরা কমে গেলে চুলা থেকে নামিয়ে ঠাণ্ডা করুন। এবার মাওয়ায় গড়িয়ে সুস্বাদু চমচম পরিবেশন করুন।


এলএবাংলাটাইমস/সি/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত