আপডেট :

        প্রথম মুসলিম সিনেটর থেকে কৃষ্ণাঙ্গ নারী গভর্নর, নির্বাচনে ইতিহাস গড়লেন যারা

        নিউইয়র্কে নির্মাণকাজে আশ্রয়চ্যুত সাত পেঁচা মিলল কাছের আরেক জলাধারে

        তিন বিমান সংস্থার ৬ লাখ ডলার জা লি য়া তি, সাবেক কর্মীর ১৬ মাস কা রা দ ণ্ড

        ক্যালিফোর্নিয়ার ১৪তম কংগ্রেসনাল আসনে শক্ত অবস্থানে আফগান-আমেরিকান আয়েশা ওয়াহাব

        আবাসন সংকট মোকাবিলায় ক্যালিফোর্নিয়ায় প্রস্তাব ৩৭ পাস, ১-এর ভোট গণনা চলছে

        ভোটের সময় পরিচয়পত্র দেখানোর প্রস্তাব প্রত্যাখ্যান ক্যালিফোর্নিয়ার ভোটারদের, পাস হয়নি প্রস্তাব ৩৯

        কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে, নির্বাচনে গড়ল একাধিক নতুন ইতিহাস

        লস এঞ্জেলেসে মেয়র নির্বাচন ঘিরে হাড্ডাহাড্ডি লড়াই, স্থানীয় বিভিন্ন পদেও ভোটের ফল

        ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচিত জাভিয়ের বেসেরা, দেশজুড়ে ডেমোক্র্যাটদের একের পর এক জয়

        যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিয়ন্ত্রণ কার হাতে যাচ্ছে, কখন জানা যাবে নির্বাচনের ফল

        কারাগার থেকে পালিয়ে ৯ দিন পলাতক, মিসৌরিতে কাদায় আটকে ধরা পড়ল খুনি

        রিপাবলিকানদের দুর্গে ডেমোক্র্যাটদের নজিরবিহীন জয়, বদলাচ্ছে মার্কিন রাজনীতির সমীকরণ

        ট্রাম্পের বাতিল করা ভিসা কর্মসূচি আপাতত বন্ধই থাকছে, আদালতে বড় ধাক্কা আবেদনকারীদের

        ক্যালিফোর্নিয়ার ২০ হাজার ভোট আটকে দেওয়ার ট্রাম্প প্রশাসনের আবেদন আবারও খারিজ

        অস্বাভাবিক জোয়ারে হান্টিংটন বিচে ১১৪ স্থাপনায় ক্ষয়ক্ষতি, আরও বন্যার আশঙ্কা শহর কর্তৃপক্ষের

        ফ্লুতে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে টম জোন্সের চারটি কনসার্ট স্থগিত, ভক্তদের কাছে দুঃখ প্রকাশ

        দুই দফা প্রা ণঘাতী ইনজেকশনেও মৃ ত্যু হয়নি, হাসপাতালে জ্ঞান ফিরল মৃ ত্যুদণ্ডপ্রাপ্ত নারীর

        ইসরায়েলের নির্বাচনে জালিয়াতির অভিযোগ, আরব দলগুলোর বিরুদ্ধে তদন্তের দাবি নেতানিয়াহুর দলের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনা সহজ করতে ২৫ বিলিয়ন ডলারের ঋণ কর্মসূচি, ভোট হবে প্রস্তাব ৩৭-এ

        আবাসন ব্যয় কমানোর লক্ষ্য, ক্যালিফোর্নিয়ায় পরিবেশগত পর্যালোচনার নিয়ম বদলাতে প্রস্তাব ৪৫

"পারফেক্ট" চাইনিজ ভেজিটেবল তৈরির সবচাইতে সহজ রেসিপি!

একদম ঠিক ঠিক চাইনিজ রেস্তরাঁর মত ভেজিটেবল তৈরি করতে চান? অনেকেই এটা ঘরে করে বটে, তবে কারোটায় সবজির রঙ নষ্ট হয়ে যায়, কারোটায় ঠিক রেস্তরাঁর মত মিষ্টি সুবাস আসে না, কারোটায় মেলে না রেস্তরাঁর স্বাদ। চলুন, তাহলে জেনে নিই আফরিনা নাজনীনের একটি দারুণ রেসিপি। চাইনিজ স্টাইল ভেজিটেবল তৈরির এর চাইতে সহজ রেসিপি আর হয় না। 
উপকরণ

১. ব্রকলি ১.৫ টা লম্বা লম্বা করে (বেশি ছোট হবে না)
২. বরবটি ২৫০ গ্রাম (লম্বা, বাঁকা করে কাটা)
৩. গাজর মাঝারি সাইজ (৫-৬ টা, এটাও বাঁকা করে কেটে নিতে হবে)
৪. পেপে মাঝারি সাইজ ১ টা (গাজর এর মত বাঁকা করে)
৫. বাঁধাকপি ৪ ভাগের এক ভাগ।
৫. ক্যাপসিকাম ১ টা লম্বা চিকন করে কাটা।
৬. কালো গোলমরিচ গুঁড়া ১ টেবিল চামচ
৭. সয়াসস (ডার্ক টা) ১ টেবিল চামচ
৮. কর্ণ ফ্লাওআর ২ টেবিল চামচ ১/২ কাপ পানিতে গুলে নিতে হবে
৯. চিনি ১ টেবিল চামচ
১০. চিকেন বুকের মাংস লম্বা টুকরা করা।
১১. গরম পানি ২ কাপ
১২. কর্ণ ফ্লাওয়ার সিদ্ধ করার জন্য
১৩. আদা ও রসুন বাটা ১ টেবিল চামচ করে
১৪. পেঁয়াজ (৪ ভাগ করে ছাড়িয়ে নিতে হবে)

প্রনালি-ক্যাপসিকাম বাদে সব সবজি আলাদা ভাবে সেদ্ধ করতে হবে। সেদ্ধ করার সময়ে একটু লবণ ও কর্ণ ফ্লাওয়ার মিক্স করে নিলে সবজির রঙ ঠিক থাকে। সবুজ রঙ আর সবুজ হবে। (যে সবজির যে রঙ সেটা আরও গাড় হবে)-সবজি গুলো আধাসেদ্ধর একটু বেশি হবে। খেয়াল রাখতে হবে যাতে গলে না যায়।-সবজিগুলো থেকে পানি ছেঁকে নিতে হবে।-এবার একটা প্যাণে তেল নিয়ে আদা ও রসুন হালকা সোনালি না হওয়া পর্যন্ত ভাজতে হবে।-হয়ে গেলে মুরগি দিয়ে ভাজতে হবে।-সাথে একটু লবণ, গোলমরিচ গুঁড়া ও সয়সস দিয়ে আর ৪-৫ মিনিট ভাজা ভাজা করতে হবে-এবার ক্যাপসিকাম ও পেঁয়াজ দিয়ে আর ১-২ মিনিট নেড়ে চেড়ে সব সবজি দিয়ে ৪-৫ মিনিট ভালো করে নাড়তে হবে।-এবার ২ কাপ গরম পানি দিয়ে ঢেকে রাখুন। পানি যখন একটু কমে যাবে বা ৫-৬ মিনিট পর ঢাকনা খুলে কর্ণ ফ্লাওআর গোলানো পানি দিয়ে (এই সময়ই তাড়াতাড়ি নাড়তে হবে) আর ২-৩ মিনিট রান্না করুন।-এবার চিনি ও লেবুর রস দিয়ে নামিয়ে ফেলুন।

টিপস- 
১.সবজির রঙ ঠিক রাখার জন্য আলাদা আলাদা সেদ্ধ করলে ভালো।
২. অবশ্যই সেদ্ধ করার সময়ই কর্ণ ফ্লাওয়ার ও লবণ দেবেন। এটা সবজির রঙ ঠিক রাখে।
৩. ইচ্ছা করলে টেস্টিং সল্ট দিতে পারেন।

শেয়ার করুন

পাঠকের মতামত