আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দাম রেকর্ড ৮.০৯ ডলার

        আলাস্কার হিমশীতল সাগরে উল্টে যাওয়া নৌকায় দুই দিন ভেসে থেকে বাঁচল কিশোর

        এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রপিক প্রধানের

        মালিবুতে ‘সরকারি বালু চুরির’ অভিযোগ, জনসাধারণকে ২০ লাখ ডলারের সমুদ্রসৈকত দিচ্ছেন ব্রুয়ার্স মালিক

        এবার কোথায় আটলান্টিকের হারিকেন? এল নিনোর প্রভাবে রেকর্ড ধীর ঝড়ের মৌসুম

        আগুনে পুড়তে থাকা বৃদ্ধনিবাস থেকে ছয় প্রবীণকে উদ্ধার দুই ভাইয়ের

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

এবার কলোরাডোর গভর্নর করোনায় আক্রান্ত

এবার কলোরাডোর গভর্নর করোনায় আক্রান্ত

ছবি: এলএবাংলাটাইমস

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন কলোরাডোর গভর্নর জ্যারেড পলিস৷

রবিবার (২৯ নভেম্বর) গণমাধ্যমে এই খবর নিশ্চিত করেছেন গভর্নর অফিস। গভর্নর নিজেও টুইটে খবরটি প্রকাশ করেন।

গভর্নর জ্যারেড পলিসের স্ত্রী মারলন রেইস একই সাথে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে গভর্নর অফিস জানিয়েছে।

উপসর্গ দেখা দেওয়ায় ফলাফল পজেটিভ আসার দুইদিন আগে থেকেই সস্ত্রীক আইসোলেশনে ছিলেন গভর্নর। পরে করোনা টেস্টের ফলাফলে পজেটিভ আসে জ্যারেড পলিস এর।

এরপর গভর্নর নিজেই এক টুইট বার্তায় এই খবরটি প্রকাশ করে বলেন, 'আপনি কে, কী করেন- সেটি বড় বিষয় নয়। সতর্ক না থাকলে যে কেউ প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হতে পারে। এখন আমাদের আরো বেশি সতর্ক থাকতে হবে। বিশেষ করে এই শীতে সংক্রমণের ব্যাপক সম্ভাবনা রয়েছে'৷

টুইট বার্তায় বাসিন্দাদের মাস্ক ব্যবহার করতে ও ছয় ফুট দূরত্ব নিশ্চিত করতে পরামর্শ দেন গভর্নর৷ আইসোলেশনে থেকে নিজের দায়িত্ব পালন করবেন বলেও নিশ্চিত করেন তিনি।

প্রসঙ্গত, করোনাভাইরাস ইতোমধ্যে যুক্তরাষ্ট্রকে ব্যাপক ক্ষতিগ্রস্ত করেছে। সংক্রমণ বাড়ছে দ্রুত গতিতে। দেশটিতে প্রতি ৪১ জনে ১ জন ভাইরাস বহন করছে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা। যদিও বেশিরভাগ মানুষের ভাইরাসটির কারণে তেমন কোনো উপসর্গ দেখা দেয় না কিংবা প্রাণহানী ঘটে না, তবে বয়স্ক ও অসুস্থ কেউ আক্রান্ত হলে প্রাণ সংশয়ের আশংকা থাকে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত