আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

এপ্রিলের পর আবারো সর্বোচ্চ মৃত্যু যুক্তরাষ্ট্রে

এপ্রিলের পর আবারো সর্বোচ্চ মৃত্যু যুক্তরাষ্ট্রে

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস পরিস্থিতি ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে। দেশে এপ্রিলের পর করোনায় আবারো সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হয়েছে।

জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য মতে, যুক্তরাষ্ট্রে মঙ্গলবার (১ ডিসেম্বর) ২ হাজার ৫৯৭ জন করোনায় মারা গেছেন। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে এটিই একদিনে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

এর আগে গত এপ্রিলে একদিনে সর্বোচ্চ মারা যায় ২ হাজার ৬০৩ জন। এখন পর্যন্ত দেশটিতে করোনায় মারা গেছে ২ লাখ ৭০ হাজার ৬৪২ জন। আর মোট আক্রান্ত হয়েছে ১ কোটি ৩০ লাখের বেশি বাসিন্দা।

এছাড়া যুক্তরাষ্ট্রের প্রায় প্রতিটি রাজ্যেই হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা বেড়েছে৷ তাই স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দৈনিক মৃত্যুর সংখ্যা আরো বাড়বে।

বিশেষজ্ঞর বলছেন, ডিসেম্বরে যদি বাসিন্দারা মাস্ক ব্যবহারে গুরুত্ব না দেয় ও কোনো নতুন নীতিমালা জারি করা না হয়, তবে মৃতের সংখ্যা নভেম্বর মাসের থেকে দ্বিগুণ হবে। ফলে বছর শেষে মৃতের সংখ্যা মোট দাঁড়াবে ৩ লাখ ৩৬ হাজার এ।

দুই টিকা তৈরিকারক প্রতিষ্ঠান ইতোমধ্যে ইউএস ফুড এন্ড ড্রাগ এডমিনিস্ট্রেশনে অনুমোদনের জন্য আবেদন করেছে৷ খুব শীঘ্রই টিকাদান কার্যক্রম শুরু হবে। তবে টিকার ডোজের পরিমাণ সীমিত থাকায় দেশের সকল মানুষকে টিকার আওতায় আনতে ২০২১ সালের শেষ পর্যন্ত সময় লাগবে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত