আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

রোমে গোপালগঞ্জ জেলা আওয়ামী যুবলীগের সভাপতিকে সংবর্ধনা

রোমে গোপালগঞ্জ জেলা আওয়ামী যুবলীগের সভাপতিকে সংবর্ধনা

বাংলাদেশ আওয়ামী যুবলীগের গোপালগঞ্জ জেলার সভাপতি জি এম শাহাবুদ্দিন আজম ইটালী সফরে আসলে রোমে গোপালগঞ্জ জেলা সমিতি একটা ফুলেল সংবর্ধনার আয়োজন করে।

ইটালীর রাজধানী রোমের তরপিন্তারাস্থ সুন্দরবন রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করেন ডক্টর সাইদুর রহমান লস্কর এবং পরিচালনা করেন হেকমত আলী সুজন।

বক্তারা প্রধান অতিথির কাছে গোপালগঞ্জ জেলা সমিতির সৃষ্টি লগ্ন থেকে এই পর্যন্ত বিভিন্ন কল্যাণ ময় কাজ ও রোমে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সেবা প্রদানের বিভিন্ন কার্যক্রম গুলো তুলে ধরেন। পাশা পাশি গোপালগঞ্জ সহ আশে পাশের এলাকার বিভিন্ন অংশের আরো বেশী উন্নয়নের কথা বলেন। বিশেষ করে সুপেয় পানির কষ্ট চলছে যুগের পর যুগ ধরে। যার সমাধান আজও গোপালগঞ্জ জেলার মানুষ পায়নি। অথচ এই গোপালগঞ্জেই ঘুমিয়ে আছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তারপরও এই জেলার প্রত্যন্ত অঞ্চল গুলো নাগরিক সুবিধা থেকে বঞ্চিত সেই সঙ্গে উন্নয়নের স্পর্শ থেকেও।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন " আপনারা গোপালগঞ্জ জেলার যারা রয়েছেন তারা ঐক্যবদ্ধ হয়ে নিজেদের উন্নয়নের পাশাপাশি  গোপালগঞ্জ জেলায় যেন সেই উন্নয়নের চিত্র দেখা যায়। তা যেন হয় একটি রোল মডেলের মতো। যেন আপনাদের দেখে অন্য সব প্রবাসী রাও তাদের নিজ এলাকার উন্নয়নের কাজে অংশ গ্রহণ করে।" তিনি আরো বলেন" প্রধান মন্ত্রী শেখ হাসিনা সমগ্র বাংলাদেশ কেই উন্নয়ন এবং আধুনিক জীবন যাপনের উপযোগী করে গড়ে তুলছেন  যা  বহিঃবিশ্বে ও একই সঙ্গে সমাদৃত হয়েছে। এখন আগামী নির্বাচনে যেন আওয়ামী লীগ আবারও  সরকার গঠন করতে পারে, সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য আপনারা যারা প্রবাসে থাকেন তারা কাজ করবেন।"

বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা সমিতির মিজানুর রহমান( সভাপতি), বদরুজ্জামান তালুকদার ( সাধারণ সম্পাদক), শেখ তামজিদ ( যুগ্ম সাধারণ সম্পাদক), শহিদুল ইসলাম ( সাংগঠনিক সম্পাদক)। আরো বক্তব্য রাখেন মাহবুবুর রহমান, সোহাগ শেখ, সরদার আজাদ, কাজী মোস্তাফা, কাজী আলীম, নাসির উদ্দিন, পারভেজ মুন্সী, মনির কাজী, শরীফ মামুন।

এলএবাংলাটাইমস/এএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত