আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

স্মৃতির অণুরণনে সিডনীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পুনর্মিলনী

স্মৃতির অণুরণনে সিডনীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পুনর্মিলনী

পহেলা জুলাই রোববার ২০১৮ সিডনীতেঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পুনর্মিলনী ছিল দিনব্যাপী। দুপুর ১২টায় শুরু হয় বার্ষিক সাধারণ সভা। বর্তমান সভাপতি মোঃ মোস্তফাআবদুল্লাহ এর সভাপতিত্বে সাধারণ সভায় সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা করেনসাধারণ সম্পাদক জনাব আনিস মজুমদার ও কোষাদক্ষ জনাব কামরুল ইসলাম। এ পর্বে সংগঠনের বিভিন্ন বিধিমালা পরিবর্তন ও পরিবর্ধন, কার্যকরী পরিষদের কার্যক্রম সহ আরও নানা বিষয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর ও সমাধানের ব্যাপারে আলোচনা করা হয়।
আলোচনা শেষে মধ্যাহ্ন ভোজের পাশাপাশি শুরু হয় স্মৃতি-চারণ পর্ব। এ পর্বটি পরিচালনা করেন ডক্টর খাইরুল চৌধুরী। এ সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীরা তাদের ক্যাম্পাস জীবনের আনন্দ বেদনার নানা মুহূর্তগুলোকে স্মৃতির পর্দা থেকে বাস্তবেতুলে নিয়ে আসেন। এ যেন এক অবিস্মৃত মূর্ছনা।এবারের পুনর্মিলনীতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের নাটক ও সিনেমা জগতের জনপ্রিয় শিল্পী ডলি যহুর ও প্রখ্যাত কণ্ঠ শিল্পী আপেল মাহমুদ। ডলি যহুর ও আপেল মাহমুদ তাদের কথা ও পরিবেশনায় অনুষ্ঠানটিকে আরও আনন্দ মুখর করে তোলেন।


পরবর্তী পর্বে শুরু হয় স্থানীয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনছাত্র-ছাত্রীদের ও নতুন প্রজন্মের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান। এ পর্বটি সঞ্চালনা করেন সেলিমা বেগম। এবারের পুনর্মিলনীতে নতুন প্রজন্মের অংশগ্রহণ ছিল একটি অভিনব সংযোজন। প্রবাসে বেড়ে উঠা প্রজন্ম ঢাকা বিশ্ববিদ্যালয়কে জানতে ও এর পরিধিকে আরো পরিব্যাপ্ত করতে তাদের অংশগ্রহণ প্রয়োজন বলে অনেকেই মতামত ব্যক্ত করেন।
সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি ছিল নানা অনুসন্ধানমূলক প্রশ্নমালা নিয়ে সাজানো ট্রিভিয়া পর্ব। ট্রিভিয়া পর্বে বরাবরের মতো মুল দায়িত্বে ছিলেন নাফিজা চৌধুরী। ট্রিভিয়া পর্বে জয়ী হন, এহসান আহমেদ, ইমরান হোসেন ও সুলতানা নুর। সবশেষে অনুষ্ঠিত হয় রাফেল ড্র, এতে জয়ী হন আইভি রহমান, তানভীর আবির ও রাসেল মালিক। এ পর্বটি পরিচালনায় ছিলেন লিঙ্কন শফিউল্লাহ।
উল্লেখ্য,সিডনীতেঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠানটিস্থানীয়দের জন্য সরাসরি সম্প্রচার করেন অন-লাইন পত্রিকাbangla-sydney.comএর সম্পাদক আনিসুর রহমান।অনুষ্ঠানটির সার্বিক ত্বত্তাবধানে ছিলেন, ডক্টর খায়রুল চৌধুরী, ডক্টর জাকিয়া হোসাইন, হায়াত মাহমুদ, কামরুল মান্নান আকাশ, রফিক উদ্দিন, মাহমুদুর রহমান বাদল সহ আরও অনেকে। পুনর্মিলনী উপলক্ষে এবারেও প্রকাশিত হয়েছে লেখালেখির সংকলন ‘নানান রঙের দিনগুলি’। সর্বোপরি, ১লা জুলাই ছিলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদেরজন্য আনন্দ-বেদনা ও ভালোলাগার এক অপূর্ব অণুরণন। 



শেয়ার করুন

পাঠকের মতামত