আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

রোমে তুসকোলানা নারী সংস্থা ইতালীর ঈদ পূর্ণমিলন ও অভিষেক অনুষ্ঠিত

রোমে তুসকোলানা নারী সংস্থা ইতালীর ঈদ পূর্ণমিলন ও অভিষেক অনুষ্ঠিত

প্রবাসে মহিলাদের অন্যতম সংগঠন তুসকোলানা নারী সংস্থা রোম ইতালীর প্রবাসী নারীদের উদ্যোগে সামাজিক উন্নয়ন ও সমাজে নারীদের অগ্রণী ভুমিকা পালনে কমিটির বর্ণাঢ্য ও জাকজমক অভিষেক অনুষ্ঠিত হয়েছে। হল ভর্তি তুসকোলানা নারী সংস্থা সহ ইতালীস্হ বাংলা কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গের স্বত:স্ফূর্ত উপস্থিতিতে অভিষেক অনুষ্ঠানটি গতকাল সন্ধ্যায় তুসকোলানা একটি হলরুমে অনুষ্ঠিত হয়।

দুই পর্বে বিভক্ত এই অনুষ্ঠানটি আমন্ত্রিত অতিথিরা প্রাণভারে উপভোগ করেন। অনুষ্ঠানে উদ্বোধন করেন বাংলাদেশ সমিতি ইতালীর সাবেক সভাপতি, ধুমকেতু’র কর্নধার নুরে আলম সিদ্দিকী বাচ্চু, অনুষ্ঠানের প্রথম পর্বে ছিলো আলোচনা সভা সভায় নারী সংস্থার সভাপতি মেরীন খান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোনিয়া রহমান এর সঞ্চালনায় তুসকোলানা নারী সংস্থার সকল নেতৃবৃন্দদের উপস্থিতিতে অভিষেক উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দ্বিতীয় পর্বে তুসকোলানা নারী সংস্থা কমিটির অভিষেক এবং শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দ্বিতীয় পর্বে পরিচয় পর্বের অভিষেক অনুষ্ঠানে সভার সভাপতিত্ব করেন মহিলা সংস্থা ইতালীর সিনিয়র সহ সভাপতি সানজিদা আহমেদ ববি, বাংলাদেশ সমিতি ইতালীর সাবেক সভাপতি, ধুমকেতু’র কর্নধার নুরে আলম সিদ্দিকী বাচ্চুর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সমিতি ইতালীর ভারপ্রাপ্ত  সভাপতি মোঃ নায়েব আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতির সাধারন সম্পাদক আবুল কালাম সায়মন,সহ সভাপতি জাহাঙ্গীর আলম, যুগ্ন সাধারন সম্পাদক ইমরান চৌধুরী বাবু, বৃহত্তর ঢাকা সমিতির সভাপতি কাজী মুনসুর আহমেদ শিপু, জালালাবাদ কল্যান সংঘ বৃহত্তর সিলেট ইতালী সভাপতি অলিউদ্দিন শামিম, ইতালী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কিটন সিকদার, মুক্তার জামান, বাংকার ব্যবসায়ি সমিতি ইতালির সভাপতি মইনুল হোসাইন ময়না, সাধারন সম্পাদক সাখাওয়াত হোসাইন, মহিলা সমাজ কল্যান সমিতির সভাপতি লায়লা শাহ, সাধারণ সম্পাদক সৈয়দা রুনা ,সেলিনা আক্তার শেলী সহ আরো অনেকে। পরে নব গঠিত কমিটিকে ফুল দিয়ে বরন করে নেন তুসকোলানা সমাজ কল্যান সমিতি, বাংকার ব্যবসায়ি সমিতি ইতিলী, বৃহত্তর ঢাকা সমিতি, জালালাবাদ কল্যান সংঘ বৃহত্তর সিলেট ইতালী, মহিলা সংস্থা ইতালী, সানপাওলো সামাজিক সংগঠন, মহিলা সমাজ কল্যান সমিতি, গাজিপুর সমিতি সহ প্রমুখ।
সভায় মহিলা নেত্রীরা তাদের বক্তব্যতে বলেন, প্রবাসে নারীরা তাদের পরিবারের সকল কর্ম ব্যস্ততা শেষ করে পরিবারের সদস্যদের এবং প্রবাসের নারীদের আনন্দ বিনোদনের কিছুটা সময় ভাগাভাগি করে সুন্দর ভাবে প্রবাস জীবন যাপনের লক্ষে এই নারী সংগঠনটি কাজ করে যাবে। সমিতির কার্যক্রমে সকলের সহযোগিতা ও সঠিক পরামর্শ পেলে আগামীতে এই নারী সংগঠনটি প্রবাসের মাঠিতে এক উজ্জল স্থাপনা হয়ে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। পরিশেষে সংস্থার সভাপতি মেরীন খান তার সমাপনী বক্তব্যে বলেন, আমরা গত ১ বছর থেকে এই সংগঠন প্রতিষ্ঠা করেছিলাম। এই সংগঠন প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিলো প্রবাসে বসবাসরত মহিলাদের ঐক্যবদ্ধ করা এবং তাদের সুখে- দু:খে পাশে থাকা। আপনাদের সকলের সহযোগিতা পেলে আমরা সামনে আরো এগোতে পারব। এবং আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বিশেষ অতিথিরা সহ উপস্থিত সুধীজনদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

এলএবাংলাটাইমস/এএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত