আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

জ্যামাইকায় ‘বিশাল মেলা’ ৫ আগস্ট

জ্যামাইকায় ‘বিশাল মেলা’ ৫ আগস্ট

নিউইয়র্কের বাংলাদেশী অধ্যুষিত জ্যামাইকায় বাংলা শিল্প-সংস্কৃতি আর সাংস্কৃতিক কর্মকান্ড নিয়ে ‘বিশাল মেলা’ আয়োজন করা হচ্ছে। আগামী ৫ আগষ্ট রোববার দিনব্যাপী স্থানীয় সুসান বি এন্থনী স্কুলের প্লে গ্রাউন্ডের খোলা মাঠে অনুষ্ঠিতব্য ‘এনওয়াই ইন্স্যুরেন্স বাংলাদেশ ফেস্টিভ্যাল এন্ড ওপেন এয়ার কনসার্ট’ শীর্ষক বিশাল মেলার প্রস্তুতি এগিয়ে চলছে। এতে দেশ ও প্রবাসের জনপ্রিয় শিল্পরা সঙ্গীত পরিবেশন করবেন। এছাড়া মেলায় থাকবে রকমারী স্টল সহ শিশু-কিশোরদের বিনোদনের জন্য বিভিন্ন রাইড।

বিশাল মেলা আয়োজন উপলেক্ষ্যে গত ৫ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের একটি রেষ্টুরেন্টে আয়োজিত সাংবাদিক সম্মেলনে মেলা আয়োজক কমিটির কর্মকর্তারা এসব তথ্য তুলে ধরেন। এসময় কমিটির আহ্বায়ক এবাদ চৌধুরী, সদস্য সচিব মাকসুদুল হক চৌধুরী ছাড়াও অন্যান্য কর্মকর্তাদের মধ্যে সিনিয়র এক্সিকিউটিভ কো-অর্ডিনেটর বিলাল আহমেদ চৌধুরী, চীফ কো অর্ডিনেটর এএফ মিসবাহ উজ্জামান ও আমানত হোসেন আমান সাংবাদিক সম্মেলনে উপস্থিত থেকে বিশাল মেলার বিস্তারিত তুলে ধরেন।

সাংবাদিক সম্মেলনে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে চট্টগ্রাম সমিতি ইউএসএ’র সাবেক সভাপতি কাজী আজম ছাড়াও সঙ্গীত শিল্পী কৃষ্ণা তিথিও উপস্থিত ছিলেন।

সাংবাদিক সম্মেলনে আয়োজকরা জানান, প্রবাসে বাংলাদেশের শিল্প, সংস্কৃতি আর ঐতিহ্য তুলে ধরার পাশপাশি বিনোদনের জন্য বিশাল মেলা’র আয়োজন করা হচ্ছে। মেলায় প্রবাসে বসবাসকারী স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের দুই গুণী শিল্পী যথাক্রমে কন্ঠযোদ্ধা রথীন্দ্র নাথ রায় ও শহীদ হাসানকে সম্বর্ধিত করা হবে। এছাড়াও বাংলাদেশ থেকে আগত জনপ্রিয় শিল্পী শাহনাজ বেলী ও সেলিম চৌধুরী সহ প্রবাসের জনপ্রিয় শিল্পীরা এতে সঙ্গীত পরিবেশন করবেন। এই মেলায় ১০ হাজার প্রবাসীর সমাবেশ ঘটবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।


এলএবাংলাটাইমস/এএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত