আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

ইতালিতে কাউন্সিলর পদে নির্বাচন করছেন বাংলাদেশী রাজিব

ইতালিতে কাউন্সিলর পদে নির্বাচন করছেন বাংলাদেশী রাজিব

ইতালির ঐতিহ্যবাহী ও ইতিহাস বিখ্যাত বন্দরশহর নাপলির “কমুনে দি নাপলি” নির্বাচনে প্রথমবারের মত কোন প্রবাসী বাংলাদেশী কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন। আগামী ১৫ই জুলাই অনুষ্ঠেয় এই নির্বাচনে শহরটিতে বসবাসরত বিদেশীদের মধ্য থেকে সৈয়দ রাজিব নামের এক প্রবাসী বাংলাদেশী সরাসরি কাউন্সিলর হিসেবে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পেয়েছেন।

প্রথমবারেরমত এতো বড় পরিসরে নির্বাচনে সরাসরি অংশগ্রহণ করতে পেরে নিজেকে খুব ভাগ্যবান বলে মনে করেন বাংলাদেশী কাউন্সিলর পদপ্রার্থী সৈয়দ রাজিব।

এবিষয়ে তিনি বলেন, বিদেশে প্রবাসীদের বিভিন্ন খাতে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। প্রবাসীদের এ ধরনের সমস্যার সমাধানসহ অধিকার রক্ষায় কাজ করে যাব। এছাড়াও তিনি বলেন, আমি রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে নির্বাচন করছি না । আমার সংগ্রাম ও দাবী সব ধর্ম ও বর্ণের মানুষের জন্যে। প্রবাসীদের স্বার্থে প্রশাসনিক ও উচ্চপর্যায়ের সংগঠন থেকে সাহায্য নেয়া ও তাদের সাহায্য করার লক্ষ্য নিয়েও কাজ করে যাব।  মানবিক দৃষ্টিকোণ থেকেই মূলত এই পথে আসা।

সৈয়দ রাজিব উচ্চমাধ্যমিক শেষে ২০০৩ সালের জুনে বাংলাদেশ থেকে ইতালিতে পাড়ি জমান। পরে তিনি ইতালিতে আন্তর্জাতিক রাজনীতি বিষয়ে পড়াশুনা শুরু করেন। তিনি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের সাথে কাজ করেছেন। সুযোগ পেলেই প্রবাসীদের দাবী আদায়ের লক্ষ্যে কাজ করে গেছেন।

এছাড়াও তিনি নাপলির উচ্চ আদালতে টেকনিক্যাল কন্সুলেন্ট হিসেবে কাজ করেছেন। বিভিন্ন সময়ে দ্বো-ভাষী হিসেবে কাজ করেছেন।

বর্তমানে তিনি বাংলাদেশ এসোসিয়েশন নাপলির একজন নির্বাচিত কর্মী হিসেবে প্রবাসীদের জন্য কাজ করছেন। এছাড়াও, কাম্পানিয়া ইমিগ্রেন্ট ইউনিয়নের প্রতিনিধি হিসেবে নিযুক্ত রয়েছে। এছাড়াও বিভন্ন সময়ে আন্তর্জাতিক প্রতিষ্ঠান ইউনিসেফ ও সেভ দ্যা চিলড্রেনের সাথেও কাজ করেছেন।

উল্লেখ্য, আগামী ১৫ ই জুলাই স্থানীয় সময় সকাল ৭ টা থেকে শুরু হয়ে একসাথে শহরটির ১০ টি ওয়ার্ডে  ভোট গ্রহন চলবে সন্ধ্যা ৮ টা পর্যন্ত। ইতালির সবচেয়ে জনবহুল ও জনপ্রবাসীবহুল এই শহরটিতে মোট ভোটারের সংখ্যা প্র্যায় ৪৭ হাজার এরমধ্যে বিদেশী ভোটার রয়েছে ১ লাখ ১৭ হাজারেরও বেশি।

এসময় তিনি স্থানীয় সকল প্রবাসী ভোটারদের উপস্থিত হয়ে ভোট দেবার জন্য অনুরোধ করেন। এছাড়াও নির্বাচনে জয়ী হয়ে প্রবাসীদের স্বার্থে কাজ করার সুযোগ চেয়ে সকলের নিকট দোয়া কামনা করেন।

এলএবাংলাটাইমস/এএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত