আপডেট :

        মধ্যপ্রাচ্যে মার্কিন কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করতে ইরানের তৎপরতা বেড়েছে, গোয়েন্দা প্রধানের সতর্কবার্তায় বাড়ছে উদ্বেগ

        অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন কিনতে লস এঞ্জেলেসে রাতভর অপেক্ষা, দাম প্রায় দুই হাজার ডলার

        মৌসুমের শুরুতেই ফ্লুতে দুইজনের মৃত্যু, টিকাদানে দ্রুত পদক্ষেপ নিতে বলছে লস এঞ্জেলেস কাউন্টি

        ক্যালিফোর্নিয়ার ছয়টি অমীমাংসিত খুনের রহস্য সমাধানে ৩ লাখ ডলার পুরস্কার ঘোষণা নিউজমের

        ছয় সপ্তাহ বন্ধ থাকার পর ফিরল ডিজনিল্যান্ডের ইন্ডিয়ানা জোন্স রাইড, কী কী পরিবর্তন হলো এবার

        ক্যালিফোর্নিয়ার উপকূলে বাড়ছে জলোচ্ছ্বাসের ঝুঁকি, বালুর বাঁধ নির্মাণে রাতদিন কাজ করছেন কর্মীরা

        আর্কাডিয়ায় ১৫ বছরের কিশোরীকে হত্যার পর নিজেকেও গুলি করলেন সাবেক প্রেমিক, জানাল পুলিশ

        মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম কমাতে ভারতীয় তেল শোধনাগারের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        মিসিসিপিতে ওয়ালমার্টের পার্কিংয়ে পুলিশের গুলিতে এক বছরের শিশুর মৃত্যু, প্রকাশ পেল বডিক্যামের ভিডিও

        আলাস্কার সিনেট নির্বাচনে রিপাবলিকান হারলে ফল ঘোষণা আটকে দিতে আদালতের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        ফোনে প্রেসক্রিপশনের কথা বলে হুমকি, ভুয়া পুলিশ পরিচয়ে ক্যালিফোর্নিয়ায় প্রতারণার সতর্কতা

        ঝড়বৃষ্টির পর দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ফিরছে শুষ্ক ও উষ্ণ আবহাওয়া, সপ্তাহান্তে বাড়বে তাপমাত্রা

        নতুন স্টেশন চালুর কয়েক মাসেই রক্ষণাবেক্ষণের কাজ, বন্ধ হচ্ছে লস এঞ্জেলেসের তিনটি মেট্রো স্টেশন

        ধনীদের সম্পদে কর বসানোর প্রস্তাব ঠেকাতে লাখো ডলার ব্যয়, সম্পদের তুলনায় খরচ সামান্য

        যুক্তরাষ্ট্রে মুসলিমদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন কেন, সিনেট নির্বাচনে আলোচনায় আবদুল এল-সায়েদ

        কম ভাড়ার আশায় যেসব অ্যাপার্টমেন্টে থাকেন মানুষ, সেগুলোই এখন বড় ঝুঁকির মুখে

        ১৬০ বছরের ঐতিহ্যে ইতি টানছে নিউইয়র্ক, নিরাপত্তা ও প্রাণী নির্যাতনের উদ্বেগে ঘোড়ার গাড়ি নিষিদ্ধ

        টপ গান ও এলিয়েন তারকা টম স্কেরিটের মৃত্যু, হলিউডে নেমে এসেছে শোকের ছায়া

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস, লস এঞ্জেলেসে বন্যার ঝুঁকি বাড়ছে

        ক্লাসরুমে বন্দুক নিয়ে শিক্ষার্থী, ক্যালিফোর্নিয়ার স্কুলে পুলিশের ব্যাপক অভিযান

বরিশাল বিভাগ সমিতির আয়োজনে বনভোজন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

বরিশাল বিভাগ সমিতির আয়োজনে বনভোজন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ধান, নদী, খাল এই তিনে বরিশাল, ইতাল‌ি প্রবাসী বাংলা ক‌মিউ‌নি‌টির ম‌ধ্যে শ‌ক্তিশালী ও সাংগঠ‌নিক তৎপরতা বৃ‌দ্ধির ল‌ক্ষ্যে ব‌রিশাল বিভাগ স‌মি‌তির আয়োজনে বার্ষিক বনভোজন ও বরিশাল বিভাগ , বরিশাল জেলা ও বরিশাল যুব সমিতির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার লক্ষে গতকাল বুধবার সন্ধ্যায় রোম তরপিনাত্তারা স্পাইস অব ইন্ডিয়া রেস্টুরেন্টে বরিশাল বিভাগ সমিতির আহবায়ক কামরুল আহসান মন্টুর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বরিশাল বিভাগ সমিতির নতুন সদস্য দের স্বাগত জানানো হয় এবং আনন্দ ভ্রমণ এর ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয়।বক্তারা আনন্দ ভ্রমণ সফল করার জন্য বিভিন্ন গঠনমূলক পরামর্শ দেন এবং সকলের একত্রিত হওয়ার উপর গুরুত্ব আরোপ করেন। সভায় পিকনিকে বিভিন্ন ইভেন্টস, গেমস ও আপ্যায়ন বিষয়ক বিস্তারিত আলোচনা করা হয়। আবহাওয়ার পূর্বাভাসেও রৌদ্রময় উজ্জ্বল দিনের নিশ্চয়তা পাওয়া গেছে। সব মিলিয়ে চমৎকার পিকনিক অভিজ্ঞতারই অগ্রিম আভাস লক্ষ্য করা যাচ্ছে। সভায় সকলের সম্মতিক্রমে জানানো হয় যে, বরিশাল বিভাগ সমিতি, ইতালীর আয়োজনে বার্ষিক বনভোজন'১৮। স্হানঃ কাপো ডি মোন্তে তারিখ-৫ই আগষ্ট রবিবার সকল ইতালী প্রবাসীদের স্ব বান্ধব আমন্ত্রিত হওয়ার জন্য আহবান জানান। তারা আরো জানান বনভোজনে আকর্ষণীয় পুরস্কারের মধ্যে থাকছে রোম ঢাকা রোম সহ থাকছে একাধিক পুরস্কার।
বরিশাল বিভাগ, বরিশাল জেলা ও বরিশাল যুব সমিতির নতুন কার্যকরী কমিটির সৌজন্যে টিকেট সম্পুর্ণ ফ্রী বলে ঘোষণা দেওয়া হয়। বাস ছাড়ার স্হান সমুহ পরবর্তীতে জানিয়ে দেয়া হবে বলে জানা গেছে। এবং আরো জানা যায় আগামী ২২ জুলাই রবিবার সন্ধ্যা ৮ ঘটিকায় তরপিনাত্তারা ইন্ডিয়া বাংলা রেষ্টুরেন্টে বরিশাল বিভাগ, বরিশাল জেলা ও বরিশাল যুব সমিতির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে, এতে বরিশালের সকল প্রবাসীদের উপস্থিত থাকার জন্য নেতৃবৃন্দরা আহবান জানান। পরিশেষে বরিশাল বিভাগ সমিতির আহবায়ক কমিটির ব্যবস্থাপনায় নৈশভোজের মাধ্যমে সভার সমাপ্তি হয়।

এলএবাংলাটাইমস/এএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত