আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

নিউইয়র্ক সিটি ডেমোক্র্যাটিক পার্টির সাংগঠনিক পরিচালক হলেন বাংলাদেশি জামিলা

নিউইয়র্ক সিটি ডেমোক্র্যাটিক পার্টির সাংগঠনিক পরিচালক হলেন বাংলাদেশি জামিলা

নিউইয়র্ক সিটি ডেমোক্র্যাটিক পার্টির সাংগঠনিক পরিচালক পদে নিযুক্ত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত জামিলা উদ্দিন। গত ৯ জুলাই সোমবার নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক পার্টির নির্বাহী পরিচালক জিয়োফ বারমেন তাকে এ নিয়োগ দেন।

জানা যায়, এই প্রথমবারের মত কোন বাংলাদেশিকে এমন একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হলো। অ্যালায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার-অ্যাসাল’র প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট, লোকাল ১৪০৭ এর প্রেসিডেন্ট ও ডিসি-৩৭ এর ট্রেজারার মাফ মিসবাহ উদ্দিন এবং কমিউনিটির মূলধারার নারী নেত্রী, নিউইয়র্ক সিটি ইলেকশন কমিশন মেম্বার ও সেফেস্টের প্রেসিডেন্ট-সিইও মাজেদা এ উদ্দিনের মেয়ে জামিলা উদ্দিনের জন্ম নিউইয়র্কে।

২০১২ সালে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার পুন:নির্বাচনী ক্যাম্পেইন টিমে নিউইয়র্ক অঞ্চলের ইয়্যুথ টিমের সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন জামিলা। এরপর জামিলা সিনেটর চাক সুমারের অফিসে ইন্টার্ণশীপে যোগদান করেন এবং ২০১৬ সালের প্রেসিডেনশিয়াল নির্বাচনে ফিলাডেলফিয়াতে হিলারি ক্লিনটনের কার্ডিনাটির হিসাবে কাজ করেন। এরপর গত ইলেক্শনে কংগ্রেসওম্যান কেরলিন মেলনির ক্যাম্পেইন টিমে ফিল্ড ডাইরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন ২৮ বছর বয়েসী জামিলা।
জন জে ক্রিমিনাল জাস্টিস স্কুল থেকে গ্র্যাজুয়েশনের পর ব্রুকলিন কলেজ থেকে আরবান প্ল্যানিংয়ে মাস্টার্স করেছেন জামিলা। ২০১৪ সালে ব্রুকলিন কলেজ জামিলা উদ্দিনকে “শার্লি চিশম এক্টিভিস্ট এওয়ার্ড” এ ভূষিত করা হয়। Shirley Chisholm আশির দশকে ব্রুকলিন হতে নির্বাচিত কংগ্রেস ওম্যান ছিলেন যিনি প্রথম মহিলা প্রেসিডেনশিয়াল ক্যান্ডিডেট প্রার্থী হিসাবে ডেমোক্রেটিক পার্টির নোমিনেশন চাইছিলেন।


এলএবাংলাটাইমস/এএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত