আপডেট :

        মধ্যপ্রাচ্যে মার্কিন কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করতে ইরানের তৎপরতা বেড়েছে, গোয়েন্দা প্রধানের সতর্কবার্তায় বাড়ছে উদ্বেগ

        অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন কিনতে লস এঞ্জেলেসে রাতভর অপেক্ষা, দাম প্রায় দুই হাজার ডলার

        মৌসুমের শুরুতেই ফ্লুতে দুইজনের মৃত্যু, টিকাদানে দ্রুত পদক্ষেপ নিতে বলছে লস এঞ্জেলেস কাউন্টি

        ক্যালিফোর্নিয়ার ছয়টি অমীমাংসিত খুনের রহস্য সমাধানে ৩ লাখ ডলার পুরস্কার ঘোষণা নিউজমের

        ছয় সপ্তাহ বন্ধ থাকার পর ফিরল ডিজনিল্যান্ডের ইন্ডিয়ানা জোন্স রাইড, কী কী পরিবর্তন হলো এবার

        ক্যালিফোর্নিয়ার উপকূলে বাড়ছে জলোচ্ছ্বাসের ঝুঁকি, বালুর বাঁধ নির্মাণে রাতদিন কাজ করছেন কর্মীরা

        আর্কাডিয়ায় ১৫ বছরের কিশোরীকে হত্যার পর নিজেকেও গুলি করলেন সাবেক প্রেমিক, জানাল পুলিশ

        মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম কমাতে ভারতীয় তেল শোধনাগারের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        মিসিসিপিতে ওয়ালমার্টের পার্কিংয়ে পুলিশের গুলিতে এক বছরের শিশুর মৃত্যু, প্রকাশ পেল বডিক্যামের ভিডিও

        আলাস্কার সিনেট নির্বাচনে রিপাবলিকান হারলে ফল ঘোষণা আটকে দিতে আদালতের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        ফোনে প্রেসক্রিপশনের কথা বলে হুমকি, ভুয়া পুলিশ পরিচয়ে ক্যালিফোর্নিয়ায় প্রতারণার সতর্কতা

        ঝড়বৃষ্টির পর দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ফিরছে শুষ্ক ও উষ্ণ আবহাওয়া, সপ্তাহান্তে বাড়বে তাপমাত্রা

        নতুন স্টেশন চালুর কয়েক মাসেই রক্ষণাবেক্ষণের কাজ, বন্ধ হচ্ছে লস এঞ্জেলেসের তিনটি মেট্রো স্টেশন

        ধনীদের সম্পদে কর বসানোর প্রস্তাব ঠেকাতে লাখো ডলার ব্যয়, সম্পদের তুলনায় খরচ সামান্য

        যুক্তরাষ্ট্রে মুসলিমদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন কেন, সিনেট নির্বাচনে আলোচনায় আবদুল এল-সায়েদ

        কম ভাড়ার আশায় যেসব অ্যাপার্টমেন্টে থাকেন মানুষ, সেগুলোই এখন বড় ঝুঁকির মুখে

        ১৬০ বছরের ঐতিহ্যে ইতি টানছে নিউইয়র্ক, নিরাপত্তা ও প্রাণী নির্যাতনের উদ্বেগে ঘোড়ার গাড়ি নিষিদ্ধ

        টপ গান ও এলিয়েন তারকা টম স্কেরিটের মৃত্যু, হলিউডে নেমে এসেছে শোকের ছায়া

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস, লস এঞ্জেলেসে বন্যার ঝুঁকি বাড়ছে

        ক্লাসরুমে বন্দুক নিয়ে শিক্ষার্থী, ক্যালিফোর্নিয়ার স্কুলে পুলিশের ব্যাপক অভিযান

রোমে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভা ও নতুন কমিটির নাম নাম ঘোষণা

রোমে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভা ও নতুন কমিটির নাম নাম ঘোষণা

বেগম খালেদা জিয়াকে মুক্তির জন্য এখন ঘরে ঘরে তৃণমূল থেকে আন্দোলনে ও সংগ্রাম করতে হবে। এই আন্দোলন শুধু মাত্র দেশেই নয়, প্রবাসে অবস্থানরত জাতীয়তাবাদী কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান জাতীয়তাবাদী দল বিএনপির ইটালীর শীর্ষ নেতা শাহ্ মোঃ তাইফুর রহমান ছোটন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কে মুক্তির দাবীতে একটি প্রতিবাদ সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন" দেশের প্রতিটি আন্দোলন ও সংগ্রামে প্রবাসীদের ভূমিকা ছিল অভাবনীয়। আর এখন সময় এসেছে প্রবাসীদের ঐক্য বদ্ধ হওয়ার।"

ইটালীর রাজধানী রোমের মন্তে ভেরদের স্থানীয় একটি হলে ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয়তাবাদী দল আয়োজিত এই প্রতিবাদ সভার সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া প্রবীণ ব্যক্তিত্ব  শহিদুল্লাহ  আক্তার ও পরিচালনা করেছেন আজাদ ভুঁইয়া। প্রদান বক্তা ছিলেন রোমান উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদ মুন্সী, জহিরুল হক জুরু, আবু সাইদ ভুঁইয়া।

প্রতিবাদ সভাটিতে আরো বক্তব্য রাখেন মিন্টু সর্দার, কাউছার  চৌধুরী, আবু সালেহ আহমেদ, শাহ্ শওকত ওসমান সহ অনেকে।
প্রতিবাদ সভা শেষ হওয়ার পর ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয়তাবাদী দল বিএনপি ইটালী গঠন কল্পে আলোচনা সভার আয়োজন করা হয়। পরে প্রধান অতিথি শাহ্ মোঃ তাইফুর রহমান ছোটন ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয়তাবাদী দল ইটালীর কার্যকরী পরিষদের নাম ঘোষণা করেন। ঘোষণায় প্রধান উপদেষ্টা শহীদুল্লাহ আকতার, প্রধান সমন্বয় কারী রোমান উদ্দিন, আবু সালেহ আহমেদ, সভাপতি আজাদ ভুঁইয়া, সিনিয়র সহ সভাপতি আবু সাঈদ ভুঁইয়া, সাধারণ সম্পাদক কাউছার চৌধুরী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল সরকার, সাংগঠনিক সম্পাদক মনিরুল হক মিন্টু, প্রচার সম্পাদক বিল্লাল ভুঁইয়া, দপ্তর সম্পাদক স্বপন বেপারী সহ অন্যান্য সদস্যদের নাম ঘোষণা করা হয়েছে।
নব গঠিত এই ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয়তাবাদী দল ইটালীর নেতৃবৃন্দরা বলেন" আমরা আমাদের নেতৃ কে মুক্তির জন্য এই প্রবাস থেকেও দুর্বার আন্দোলন গড়ে তুলবো। এবং দেশের ১৭ কোটি জনতার জন্য গণতন্ত্রকে ফিরিয়ে আনবো।"
এসময় ইটালী বিএনপি , রোম মহানগর বি এন পি ও যুবদলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।


এলএবাংলাটাইমস/এএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত