আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে প্যারিসে বাংলাদেশীদের মানববন্ধন

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে প্যারিসে বাংলাদেশীদের মানববন্ধন

নিরাপদ সড়কের দাবিতে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের ৯ দফা দাবির সাথে সংহতি প্রকাশ করে ও শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বাংলাদেশী ফ্রান্স প্রবাসীদের উপস্থিতিতে প্যারিসের মানবাধিকার চত্বরে বুধবার দুপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ।
এসময় নিরাপদ সড়ক চাই স্লোগানে প্রকম্পিত হয়েছে প্যারিসের রিপাবলিক চত্বর। বাংলাদেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে সংস্কৃতির দেশ প্যারিসে বাংলাদেশের শিক্ষার্থীদের সাথে সংহতি প্রকাশ করে শিশু কিশোরসহ নানা বয়সের মানুষের উপস্থিতি ছিল উল্লেখেযোগ্য। বাংলা ও ফরাসি ভাষায় প্রতিবাদী গান ,ফেস্টুন ও স্লোগান মুখরিত হয়ে উঠে সভাস্থল।

মানববন্ধনে ফ্রান্সে বসবাসরত বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। শুধু নিরাপদ সড়ক নয় একটি সুন্দর বাংলাদেশ ও নিরাপদ বাংলাদেশের প্রত্যাশা ছিল সকলের মুখে।
রাজনৈতিক ছত্রছায়ায় বাইরে তরুণ প্রজন্মের প্রতিনিধিদের উদ্যোগে সম্মিলিত ফ্রান্স প্রবাসীদের এ মানববন্ধনে সকল প্রবাসীরাই শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদের পাশাপাশি শিক্ষার্থী প্রদর্শিত সড়ক আইনের উপর ৯ দফাগুলো বাস্তবায়নে সরকারকে কার্যকর পদক্ষেপ দেখানোর আহবান জানান ।

আজিমুল হক খান এর পরিচালনায় মানবববন্ধনে ফ্রান্সের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, আঞ্চলিক সংগঠন ছাড়াও ফ্রান্সের বাংলা গণমাধ্যম কর্মীরা বক্তব্য রাখেন ।

এ সময় বক্তারা নিরাপদ সড়ক, দোষী ড্রাইভারদের বিচার দাবি ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দা জানান। তারা বলেন, শিক্ষার্থীরা কোন সরকার পতনের আন্দোলনে নামেনি, তারা বাংলাদেশের মানুষের মধ্যে জনসচেতনতার জন্যই রাস্তায় নেমেছিল। তাদের উপর এই হামলা বিশ্বজুড়ে বাংলাদেশের গণতন্ত্রকে প্রশ্নের সম্মুখীন করেছে।

উক্ত মানবন্ধনে ফ্রান্স প্রবাসী বাংলাদেশীরা নিরাপদ সড়ক চাই, নিরাপদ রাস্ট্র চাই দাবির পক্ষে গণস্বাক্ষর করেন।

এলএবাংলাটাইমস/এএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত