আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

মিলানে শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন

মিলানে শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন

ইতালীর মিলান শহরে স্হানীয় গান্ধি রেস্তরায় লোম্বারদিয়া আওয়ামী লীগের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস।
১৫ আগস্ট মঙ্গলবার বিকাল ৭টায় লোম্বারদিয়া আ'লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ শোকাবহ হৃদয়ে অনুষ্ঠানে অংশ গ্রহন করেন।
লোম্বারদিয়া আ'লীগের ভারপ্রাপ্ত সভাপতি আ:মান্নান মালিথার সভাপতিত্বে এবং নাজমুল কবির জামানের পরিচালনায় সভার শুরুতে  আ'লীগের সাংগঠনিক সম্পাদক শেখ সাইদ পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে সভার আনুষ্ঠানিকতা শুরু হয়।
১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতীর জনক বঙ্গবন্ধু সহ সকল শাহাদাৎ বরণকারী সকল শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন আ'লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক প্রজ্ঞা এবং তাঁর সংগ্রামী বর্নাঢ্য রাজনৈতিক জীবনের উল্লেখযোগ্য দিকসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। আ'লীগের ভারপ্রাপ্ত সভাপতি আ:মান্নান মালিথা,সাধারণ সম্পাদক নাজমুল কবির জামান,সম্মানিত সদস্য আকরাম হোসেন,সহ সভাপতি দেলোয়ার হোসেন মোল্লা,সহ সভাপতি খোরশেদ আলম,সহ সভাপতি আবু আলম,যুগ্ন সম্পাদক মোহাম্মাদ হানিফ শিপন,যুগ্ন সম্পাদক সরোয়ার হোসেন মোল্লা,যুগ্ন সম্পাদক,জামিল আহমেদ,যুগ্ন সম্পাদক তুহিন মাহামুদ,প্রচার সম্পাদক জাকির হোসেন মামুন, প্রকাশনা সম্পাদক সরোয়ার হোসেন,মুনছুর খালী,যুবলীগ সাধারণ সম্পাদক শফিউদ্দিন,সহ সভাপতি ফজলুর রহমান,সহ সভাপতি রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক এনায়েত হাওলাদার,সদস্য সিরাজুল ইসলাম,বঙ্গবন্ধু পরিষদের সভাপতি হাজী শাহআলম,সাধারণ সম্পাদক ছাইদুর রহমান, সহ সভাপতি ইব্রাহিম মিয়া,স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম কাওছার।
আলোচনা সভার শেষে বঙ্গবন্ধু সহ ১৫ আগস্ট এর সকল শহীদের আত্নার মাগফিরাত এবং দেশ জাতীর শান্তি কামনা করে মোনাজাত করেন শেখ সাইদ।
অনুষ্ঠানে বিপুল সংখ্যক নেতাকর্মী সহ সাংবাদিক বৃন্দ উপস্হিত ছিলেন। সবশেষে তবারক বিতরণের মধ্যেদিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।


এলএবাংলাটাইমস/এএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত