আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

শেখ রাসেল শিশু কিশোর পরিষদ ইতালির আয়োজনে জাতীয় শোক দিবস পালিত

শেখ রাসেল শিশু কিশোর পরিষদ ইতালির আয়োজনে জাতীয় শোক দিবস পালিত

শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ রোম ইটালী ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে একটি আলোচনা সভা ও দোয়া মোনাজাতের আয়োজন করে। ইটালীর রাজধানী রোমের  সুন্দরবন রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানের  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইটালীস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত আব্দুস সোবহান সিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইটালী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল।

শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ ইটালী শাখার সভাপতি হাবিবুর রহমান নাজমুলের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন সাধারন সম্পাদক জামিলুল আরিফ জামিল। অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ ইটালী শাখা র  সিনিয়র সহ সভাপতি শাহীন বেপারী।

রাষ্ট্রদূত বলেন" আমাদের প্রত্যেকের উচিত বঙ্গবন্ধুর জীবন ও তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক দর্শণ গুলো আমাদের জানা ও তার চর্চা করা।" বিশেষ অতিথি ইটালী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল বলেন" যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে আজো ষড়যন্ত্র করছে তাদের কে চিহ্নিত করতে হবে। এবং ঐক্যবদ্ধ ভাবে দেশের উন্নয়নে পরবর্তীতেও আওয়ামী সরকারকেই ক্ষমতায় আনতে হবে।"

আরও বক্তব্য রাখেন ইটালী আওয়ামী লীগের সহ সভাপতি হাবীব চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মুক্তার জামান, দীন মোহাম্মদ, মহিলা সম্পাদক তুহিনা সুলতানা মলি, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নয়না আহমেদ, রোম মহানগর আওয়ামী লীগের সভাপতি শেখ মামুন, শ্রমিক লীগের সভাপতি মন্জুর আহমেদ মুন্জু, তোসকোলানা আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম ছাড়াও উম্মেহানি, শামিমা পপি, যুবলীগের সাধারণ সম্পাদক এনায়েত করিম, সাংগঠনিক সম্পাদক হেলান রায়হান।

শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ ইটালী শাখার সভাপতি হাবিবুর রহমান নাজমুল ও সাধারণ সম্পাদক জামিলুল আরিফ জামিল বলেন" বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের সৃতি ও  বঙ্গবন্ধুর জীবন দর্শণকে আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে এই প্রবাসে এই সংগঠন কাজ করে যাবে।"

এই আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ ইটালী শাখা র সহ সভাপতি আলম মাহমুদ, যুগ্ম সাধারন সম্পাদক মহসিন শাহ, মহানগর শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি এম ডি উজ্জ্বল ও রোমা নর্দ এর সাধারন সম্পাদক বেলাল আহমেদ সহ অনেকে।

শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাবিবুর রহমান।

এলএবাংলাটাইমস/এএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত