আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

ফ্রান্সে পবিত্র ঈদুল আজহা পালিত

ফ্রান্সে পবিত্র ঈদুল আজহা পালিত

যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ফ্রান্সে পালিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। এবার ঈদে বাংলাদেশিদের পরিচালিত তিনটি মসজিদে একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এসময় আনন্দঘন পরিবেশে শিশু কিশোরসহ নানা বয়সের ও নানা শ্রেণী পেশার মানুষ ঈদগাহে উপস্থিত ছিলেন। ঈদের সব জামায়াতে ছিল উপচেপড়া ভিড়। এসব জামায়াতে বাংলাদেশি ছাড়াও অন্য মুসলিম কমিউনিটির মুসল্লিদের উপস্থিতি ছিল লক্ষণীয়। বিপুলসংখ্যক বাংলাদেশি নারীও ঈদের নামাজ আদায় করে পরস্পর ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন। প্যারিসের বাংলাদেশি জামে মসজিদ ওবারভিলিয়ে,  মেট্রো হুশ মসজিদ ও স্থা ইসলামিক সেন্টারসহ একাধিক স্থানে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়।
ফ্রান্সের বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা ও বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন এসকল ঈদ জামাতে। ঈদের জামায়াতের পর প্রচলিত প্রথা অনুযায়ী বাংলাদেশিসহ বিশ্বের অন্য দেশের মুসল্লিরা কোলাকুলি করে ঈদের আনন্দ ভাগাভাগি করেন। এবার মসজিদগুলোয় শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত এমনকি বাংলাদেশি নারীদের অংশগ্রহণ ছিল লক্ষণীয়।
দেশীয় ঐতিহ্যবাহী পায়জামা পাঞ্জাবিতে বাংলাদেশিরা মসজিদে আসেন। নামাজ শেষে বাংলাদেশিরা একে অপরের বাসায় ঘুরে ঈদের আনন্দ উপভোগ করেন। তবে ঈদের দিন  ছুটি না থাকায় অনেকেই ঈদের আনন্দ থেকে বঞ্চিত হয়েছেন। দেশে আপনজনদের রেখে ঈদের আমেজ তেমন একটি পূর্ণ হয়নি বলেও জানানল অনেকে।
নামাজ শেষে প্রবাসীরা সুখী সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ কামনায় মোনাজাত করেন।

শেয়ার করুন

পাঠকের মতামত