আপডেট :

        রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির সন্দেহে যুক্তরাজ্যে গ্রেপ্তার মার্কিন সেনাবাহিনীর কর্মকর্তা

        চীনা গুপ্তচর সন্দেহে জেনসেন হুয়াংয়ের সম্পর্ক তদন্তে বড় মার্কিন আইনজীবী প্রতিষ্ঠান নিয়োগ এনভিডিয়ার

        ফ্লোরিডায় বিশেষ চাহিদাসম্পন্ন মেয়েকে শিকল দিয়ে বেড়ায় বেঁধে রাখার অভিযোগে মা গ্রেপ্তার

        ইতিহাস গড়ল লস এঞ্জেলেস, মেয়রসহ তিন নগর পদে দায়িত্ব পাচ্ছেন এশীয় আমেরিকানরা

        নভেম্বরেও গ্রীষ্মের উত্তাপ দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা

        পৃথিবী থেকে ১ হাজার আলোকবর্ষ দূরের গ্রহ হঠাৎ অদৃশ্য, রহস্যের সমাধান করলেন জ্যোতির্বিজ্ঞানীরা

        বিক্রি কমায় ঋণের চাপে ক্যালিফোর্নিয়ার আরেক নামী ওয়াইনারি, বন্ধ হওয়ার শঙ্কা

        প্রায় ৫০ বছর ধরে বন্ধ এলএ মহাসড়ক, এবার এল নিনোর ঝড়ে টিকে থাকা নিয়ে শঙ্কা

        বীমা কোম্পানির প্রিমিয়াম বাড়ানোর বিরোধিতা, চাকরি হারানোর অভিযোগ ক্যালিফোর্নিয়ার বিচারকের

        ক্যালিফোর্নিয়া ছেড়ে টেক্সাসে পাড়ি, এবার ডেমোক্র্যাটদের নীল ঢেউয়ে বদলে যাচ্ছে রাজ্য

        চীনা গুপ্তচরের সঙ্গে সম্পর্কের অভিযোগে চাপে এনভিডিয়া প্রধান জেনসেন হুয়াং

        সান্তা বারবারা হাফ ম্যারাথনে অসুস্থ হয়ে হাসপাতালে অন্তত ১৯ দৌড়বিদ

        পরীক্ষায় মিলছে নতুন বিষাক্ত রাসায়নিক, নিরাপদ গাঁজা নিশ্চিত করতে হিমশিম ক্যালিফোর্নিয়া

        লস এঞ্জেলেস কাউন্টির নির্বাচিত নির্বাহী পদে প্রার্থী হতে কাগজ জমা দিলেন লিন্ডসে হরভাথ

        ক্যালিফোর্নিয়ায় চিকিৎসা গবেষণায় ৮৪০ কোটি ডলারের বন্ড অনুমোদন করলেন ভোটাররা

        লস এঞ্জেলেস বিমানবন্দরে মাঝআকাশে সংঘর্ষের মুখে এয়ার ফ্রান্স ও আমেরিকান এয়ারলাইনসের উড়োজাহাজ

        যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ‘ইরানিয়ান কিং অব ইনস্টাগ্রাম’, দীর্ঘ অপরাধের ইতিহাস সামনে আনল আইসিই

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ কংগ্রেসনাল নির্বাচনে জয়ী কেন ক্যালভার্ট

        ক্যালিফোর্নিয়ায় ধনকুবেরদের ওপর বিশেষ কর বাতিল, অর্থনীতি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় ভোটারদের ‘না’

        ট্রাম্পের নির্দেশে অভিবাসন সংস্কারে ডেমোক্র্যাটদের সঙ্গে আলোচনায় বসছেন হোমল্যান্ড সিকিউরিটি প্রধান

গ্রীনটাচ’র বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

গ্রীনটাচ’র বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

গ্রীনটাচ আয়োজিত শিশু-কিশোর-কিশোরীদের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত ১৭ আগষ্ট অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার  বিতরণকরা হয় গত ২৪ আগষ্ট শুক্রবার। প্রতিযোগিতার বিষয় ছিলো ‘দেয়ার ইজ নান ইন দ্যা স্কুল অর ইন দ্যা হাউজ চাইল্ড বিহেভিয়ার এন্ড ডেভেলপমেন্ট’। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে এমন আয়োজনের প্রশংসা করেন এবং আয়োজক সংগঠন গ্রীণটাচ-এর কর্মকর্তাদের ধন্যবাদ জানান।

সিটির জ্যাকসন হাইটসস্থ গ্রীনটাচ কার্যালয়ে গত ১৭ আগষ্ট শুক্রবার অপরাহ্নে এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খানস টিউটোরিয়াল, মামুন টিউটোরিয়াল, স্কলাস্টিকা টিউটোরিয়াল, ইন্সপিরেশন অব বাংলাদেশ এবং শেয়ার দ্যা গ্লোব’-এর সার্বিক সহযোগিতায় এতে নতুন প্রজন্মের শিশু-কিশোর-কিশোরীরা অংশ নেন। এ (৩-৫ বছর), বি (৬-৮) বছর এবং সি (৯-১২) বছর এই তিন বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে তিন বিভাগ থেকে শীর্ষ স্থান দখলকারী প্রথম তিনজন করে মোট ৯জন সহ একজনকে ‘বেস্ট স্পীকার অ্যাওয়ার্ড অ্যাজ চ্যাম্পিয়ন’ পুরষ্কার, অ্যাওয়ার্ড সার্টিফিকেট ও গিফকার্ড প্রদান করা হয়।

গ্রীণটাচ আয়োজিত বিতর্ক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয় গত ২৪ আগষ্ট শুক্রবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের জুইস সেন্টারে। গ্রীনটাচ-এর নির্বাহী পরিচালক ভিক্টর এলাহী’র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, এনওয়াই ইন্স্যুরেন্স-এর প্রেসিডেন্ট শাহ নেওয়াজ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, খানস টিউটোরিয়াল-এর চেয়ারপার্সন নাঈমা খান, বিশিষ্ট ব্যবসায়ী মাকসুদুর রহমান, মামুন টিউটোরিয়াল-এর প্রিন্সিপ্যাল শেখ আল মামুন, বারী ফাউন্ডেশন-এর সভাপতি মোহাম্মদ আসাদুল বারী, ফুলকলি ফাউন্ডেশন ইউএসএ’র প্রেসিডেন্ট বেলাল আহমেদ, এড এন টেক-এর প্রসিডেন্ট মির্জা হুদা, গ্লোবাল ট্রাভেলস ওয়ান-এর স্বত্তাধিকারী মির্জা শামীম জামান,  বিতর্ক প্রতিযোগিতার প্রধান বিচারক মাহবুবা কবিতা, গ্রীনটাচ-এর ইভেন্ট পরিচালক দেওয়ান আশরাফুল আলম ও সংগঠক ফারজানা হক প্রমুখ।


এলএবাংলাটাইমস/এএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত