আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

সামাজিক সচেতনতা বাড়াতে সিডনিতে নবধারা নাইট অনুষ্ঠিত

সামাজিক সচেতনতা বাড়াতে সিডনিতে নবধারা নাইট অনুষ্ঠিত

সম্প্রতি সিডনির রকডেলে পালকী রেষ্টুরেন্টেজনসচেতনতামূলক বিষয়ের উপর গুরত্ব আরোপ করতে অনুষ্ঠিত হয়েছে নবধারা নাইট। সুস্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য, মিডিয়ার প্রতিবন্ধকতা, পারিবারিক সহিংসতা ও নির্যাতন, কমিউনিটি সচেতনতা, ডিউটি অব কেয়ার ইত্যাদি বিষয়ে সচেতনতা বাড়াতে অনলাইন নিউজ পোর্টাল নবধারা নিউজ’ এ অনুষ্ঠানের আয়োজন করে।
এ আয়োজনের মধ্য দিয়ে অষ্ট্রেলিয়াতেনবধারা নিউজ অনলাইন নিউজ পোর্টাল’ এর  ৬ষ্ট প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। কোরআন তেলোয়াৎ এবং অষ্ট্রেলিয়া ও বাংলাদেশের জাতীয় সংগীত দিয়ে অনুষ্টানের শুরু হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবধারা নিউজের সন্পাদক ও হোয়াইট রিবন অষ্ট্রেলিয়ার অ্যাম্বাসেডর আবুল কালাম আজাদ খোকন। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন নাসিম সামাদ ও কিশোয়ার জাহান।প্রতিষ্ঠাবার্ষিকীর নানা আয়োজনের মধ্যে ছিল শুভেচ্ছা বিনিময়, জনসচেতনতামূলক বক্তব্য, সাংস্কৃতিক অনুষ্ঠান, কেক কাটা ও সম্মাননা পদক প্রদান।
নবধারা নাইট’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক ডেপুটি মেয়র কার্ল সালেহ, সাবেক কাউন্সিলর প্রবির মৈত্র, কাউন্সিলর মাসুদ চৌধুরী, কাউন্সিলর নাজমুল হুদা বাবু, ডা: আয়াজ চৌধুরী, ডা: সাজেদুল ইসলাম, ডা: সুরজ্ঞনা জেনিফার রহমান, ক্রিস গেমবিয়ান হেরিজ ভেলজি। এছাড়া উপস্থিত ছিলেন রিজয়ান চৌধুরী ইন্জি: আ: হান্নান, এনামুল হক, হোসাইন মো: বাবু, খাইরুল ইসলাম, অনিকা, রংধনু সংগঠন থেকে সামসুজ্জামান  শামীম ও আয়শা আহমেদ,ড. ফয়জুল আজীম চন্চল, কানিতা আহমেদ ও দিগন্ত সংগঠন থেকে কায়জার চৌধুরী।

সাংস্কৃতিক পর্বে কিশোলয় সংগঠন কঁচি কাঁচা এর ছোট্র সোনামনিরা গান ও নাচ করেন। এই পর্বটি পরিচালনা করেন রোকসানা বেগম। রানা শরীফ গিটার বাজিয়ে সবাইকে মুগ্ধ করেন। আবৃতি করেন হাবিবুর রহমান। সিডনির স্হানীয় শিল্পী রুমানা ফেরদৌস সংগীত পরিবেশন করেন।
'নবধারানাইটস' অনুষ্টানে অন্য বছরের মত এবারও কয়েকটি ক্যাটাগরীতে সন্মাণনা প্রদান করা হয়। ১.নবধারা 'কমিউনিটি সম্মাননা' পদক ডা: আয়াজ চৌধুরী২. নবধারা 'সৃজনশীল' পদক শাহ আমিন ফজল৩. নবধারা 'সাংবাদিক সম্মাননা' পদক নাইম আব্দুল্লাহ৪. নবধারা 'সন্পাদক সম্মাননা' পদক বদরুল আলম (দেশ বিদেশ পত্রিকা)৫. নবধারা 'প্রিয় পাঠক' পদক (একক) সোনিয়া আক্তার৬. নবধারা 'প্রিয় পাঠক' পদক (দলীয়) ভিকারুন্নেসা স্কুল এন্ড কলেজের প্রাক্তন ছাত্রীরা৭. নবধারা 'নবীনের জয়গান' পদক রাহিদ আলম (ক্রিকেট)৮. নবধারা ইয়াছমিন আলম৯.বরেণ্য সাংবাদিক ও বিশিষ্ট কলামিস্ট রণেশ মৈত্রকে আজীবন সন্মাণনা পদকে ভূষিত করা হয়।
অনুষ্ঠানে সিডনির ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের মাঝে উপস্থিত ছিলেন দেশ বিদেশ পত্রিকার সন্পাদক বদরুল আলম, বিদেশ বাংলা'র সম্পাদক আব্দুল মতিন, বিদেশ বাংলা টিভি'র প্রধান রহমত উল্লাহ, যমুনা টিভি'র অষ্ট্রেলিয়া প্রতিনিধি হাসান তারিক ও জাগো নিউজ ও ভয়েজ বাংলা'র অষ্ট্রেলিয়া প্রতিনিধি আবুল কালাম আজাদ খোকন এবং নবধারা নিউজের সহযোগীরা।এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে ৬ষ্ট প্রতিষ্ঠাবার্ষিকীতে নবধারা নিউজ’র পরিবারের সদস্যদের শুভেচ্ছা জানান।


এলএবাংলাটাইমস/এএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত