আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

মালয়েশিয়ায় ৫৫ অবৈধ বাংলাদেশি আটক

মালয়েশিয়ায় ৫৫ অবৈধ বাংলাদেশি আটক

মালয়েশিয়ায় ৩৩৮ জন বিদেশি অবৈধ শ্রমিককে আটক করেছে অভিবাসন দপ্তর। এ সাঁড়াশি অভিযানে আটক অবৈধ শ্রমিকদের মধ্যে ৫৫ জন বাংলাদেশি রয়েছে।

মালয়েশিয়া অভিবাসন দপ্তরের মহাপরিচালক মুস্তাফার আলীর বরাত দিয়ে শনিবার এক খবরে এ তথ্য জানিয়েছে দ্য স্টার অনলাইন। এতে আরও জানানো হয়, দেশটিতে অবৈধ অভিবাসীদের ধরতে সেপ্টেম্বরের শুরু থেকে 'অপস মেগা ৩.০' নামের সাঁড়াশি অভিযান চালানো হচ্ছে। এর অংশ হিসেবে সিপাং জেলার সাইবারজায়া শহরে তল্লাশি চালিয়ে এই বিদেশিদের আটক করা হয়।

মুস্তাফার আলী জানান, অভিযানে ২ হাজার ২৩০ বিদেশির কাগজপত্র যাচাই করা হয়েছে। সেখান থেকে ৩৩৮ জন বৈধ নথিপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় তাদের আটক করা হয়। আটক শ্রমিকদের মধ্যে ৫৫ জন বাংলাদেশি, ২০৮ জন ইন্দোনেশিয়ান, মিয়ানমারের ২৮ ও নেপালের ৪৭ জন। তাদের বেশিরভাগই একটি প্রতিষ্ঠানের পরিচয়ে এদেশে এসে অন্য প্রতিষ্ঠানের কর্মী হিসেবে কাজ করছিল। এই জালিয়াতিতে কিছু প্রতিষ্ঠানও জড়িত।

আটককৃতদের বুকিত জালিল ইমিগ্রেশন কেন্দ্রে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

মালয়েশিয়ায় অবৈধ শ্রমিকদের দেশে ফেরত যেতে বেঁধে দেওয়া আলটিমেটাম গত আগস্টে শেষ হওয়ার পর এই অভিযান শুরু হয়। তার আগে সাধারণ ক্ষমা ঘোষণা করে অবৈধ শ্রমিকদের দেশে ফেরত যাওয়ার সুযোগ দেওয়া হয়। সেপ্টেম্বরের শুরু থেকে পরিচালিত এই অভিযানে দফায় দফায় বহু বিদেশিকে আটক করা হয়েছে।

এলএবাংলাটাইমস/এএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত