আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

নিউজার্সিতে নবীগঞ্জ উপজেলার সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মতবিনিময় সভা

নিউজার্সিতে নবীগঞ্জ উপজেলার সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মতবিনিময় সভা

যুক্তরাষ্ট্র সফরে আসা হবিগঞ্জ জেলার নবীগঞ্জ  উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান (ভারপ্রাপ্ত)  নবীগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক  ও  উপজেলা  ছাত্রলীগের সাবেক সভাপতি আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম  নিউজার্সি প্রবাসী  নবীগঞ্জ  উপজেলাবাসীর  সাথে মতবিনিময় সভা করেছেন। 

২২ সেপ্টেম্বর সন্ধ্যায় প্যাটারসনের জাকির বেকারিতে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জ ডিষ্ট্রিক এসোসয়েশন অব নিউজার্সির সভাপতি এ কে মুজমদার ।

উত্তর আমেরিকা থেকে প্রকাশিত পাক্ষিক নিউজ ম্যাগাজিন 'দিনবদল' এর সম্পাদক ও নবীগঞ্জের সাবেক ছাত্রলীগ নেতা সাংবাদিক বিশ্বজিৎ দে বাবলু-এর পরিচালানায় এ সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন  নিউজার্সি ষ্টেট আওয়ামী লীগের  সাধারণ সম্পাদক শামীম আহমেদ, নিউজার্সি ষ্টেট জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এনামুল বারী মজনু, নিউজার্সি ষ্টেট বাসদের আহ্বায়ক কামাল আহমেদ,

নিউজার্সি ষ্টেট যুবলীগের সভাপতি নুরুজ্জামান সোহেল, হবিগঞ্জের সাবেক ব্যাংক কর্মকর্তা হুমায়ুন চৌধুরী, নবীগঞ্জের পল্লী বিদ্যুতের সাবেক  কর্মকর্তা ইকবাল আহমেদ, নবীগঞ্জের সাবেক ছাত্রনেতা শেখ আক্তার হোসেন নানু, সাংবাদিক ফয়জুল ইসলাম চৌধুরী, মোস্তাফিজুর রহমান ছানু, আসুক মিয়া, সৈয়দ আলী, মোহাম্মদ উদ্দিন,কাওছার আহমেদ, শামীম আহমদ প্রমূখ।
এসময় ফজলুল চৌধুরী সেলিম বলেন নবীগঞ্জকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। চাই আপনাদের সহযোগীতা। অতীতে নবীগঞ্জের লোকজন রেকর্ডসংখ্যক ভোট দিয়ে আমাকে কয়েকবার জনগনের সেবা করার সুযোগ করে দিয়েছেন। সেজন্য আমি কৃতজ্ঞ। আমি নবীগঞ্জ বাসীর পাশে আছি,ভবিষ্যতেও আমি নবীগঞ্জের জনগনের সেবা করতে চাই।
সভায় বক্তাগণ  ফজলুল চৌধুরী সেলিম এর সততা, ন্যায় পরায়নতা ও মানব সেবা সহ  রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা করেন। নবীগঞ্জের সার্বিক উন্নয়নে তাঁর পাশে থেকে তাকে সহযোগীতার আশ্বাস দেন।


এলএবাংলাটাইমস/এএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত