আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

আার আমিরাতে বাংলাদেশিদের জন্য আবারও ভিসা ট্রান্সফার চালু

আার আমিরাতে বাংলাদেশিদের জন্য আবারও ভিসা ট্রান্সফার চালু

সংযুক্ত আরব আমিরাত সরকার ছয় বছর বন্ধ থাকার পর আবারও বাংলাদেশি শ্রমিকদের জন্য ‘ভিসা ট্রান্সফার’ ব্যবস্থা চালু করতে যাচ্ছে। এর ফলে দেশটিতে প্রবাসী বাংলাদেশিরা ভিসা পরিবর্তন করে অন্য কোম্পানিতে যোগ দিতে পারবেন।

সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডা. মোহাম্মদ ইমরান ভিসা ট্রান্সফারের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে দূতাবাসের কনফারেন্স রুমে সাংবাদিকদের তিনি বলেন, আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও শ্রম মন্ত্রণালয়ের কাছ থেকে ভিসা পরিবর্তনের এই বিষয়টি তিনি নিশ্চিত হয়েছেন।

রাষ্ট্রদূত বলেন, এই সুযোগ সৃষ্টির মধ্য দিয়ে আমিরাতে প্রবাসীরা ভালো চাকরি করতে পারবেন। তাদের আবাসনকে বৈধ করতে পারবেন।

এদিকে আমিরাত সরকার চলতি বছরের ১ আগস্ট থেকে ৩১ অক্টোবর পর্যন্ত তিন মাসের সাধারণ ক্ষমা ঘোষণা করেছে। এর ফলে হাজার হাজার অবৈধ প্রবাসী এখন বৈধ হতে পারবেন।

রাষ্ট্রদূত ডা. মোহাম্মদ ইমরান বলেন, যেসব অবৈধ প্রবাসী আমিরাতে রয়েছেন তাদের কোনও ধরনের ডকুমেন্ট বা কাগজপত্র না থাকলেও তাদের ডিজিটাল পাসপোর্ট বা এমআরপি তৈরির সুযোগ দেয়া হবে। এই ব্যাপারে তিনি দূতাবাসের সহায়তার নেয়ার জন্য আহ্বান জানান। একইসঙ্গে সবাইকে বৈধ হয়ে দেশটির আবাসন আইন মেনে চলারও আহ্বান জানিয়েছেন তিনি।

অন্যদিকে দীর্ঘদিন ধরে ভিসা পরিবর্তনের সুযোগ না থাকায় দেশটিতে অবস্থানরত হাজার হাজার প্রবাসীর ভোগান্তির শেষ ছিল না। কিন্তু ভিসা পরিবর্তনের খবরে প্রবাসীদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। তাই এ ঘোষণাকে স্বাগত জানিয়েছে আমিরাতে প্রবাসী বাংলাদেশিরা।

এর আগে ২০১২ সালে মাঝামাঝি বাংলাদেশিদের অপরাধ প্রবণতা বৃদ্ধি ও অনভিজ্ঞ শ্রমিক পাঠানোসহ বেশ কিছু কারণ দেখিয়ে আমিরাত সরকার বাংলাদেশিদের ভিসা বন্ধ করে দেয়। তবে গেল এপ্রিল মাসে বাংলাদেশ থেকে ১৯ ক্যাটাগরিতে লোক নিতে আমিরাত সরকারের সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করে ঢাকা-আবুধাবি।

শেয়ার করুন

পাঠকের মতামত