আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

মেরিল্যান্ডে সেন্ট নিকোলাস প্রাক্তন ছাত্র ফোরাম-এর তহবিল সংগ্রহ পিকনিক

মেরিল্যান্ডে সেন্ট নিকোলাস প্রাক্তন ছাত্র ফোরাম-এর তহবিল সংগ্রহ পিকনিক

বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে নাগরী সেন্ট নিকোলাস প্রাক্তন ছাত্র ফোরামের তহবিল সংগ্রহ পিকনিক অনুষ্ঠিত হয়। ২৩ সেপ্টেম্বর উত্তর আমেরিকার মেরিল্যান্ডের স্যান্ডি পয়েন্ট ষ্টেট পার্কে এই পিকনিকের আয়োজন করা হয়।

দিনভর বৃষ্টিকে উপেক্ষা করে দুপুর থেকে প্রাক্তন ছাত্র এবং তাদের পরিবার ছুটে আসে পিকনিক স্পটে। সত্তর থেকে শুরু করে নব্বই দশকের ছাত্রদের অংশগ্রহণ এবং স্কুলের প্রতি তাদের কৃতজ্ঞতা ও ভালোবাসায় বহিঃপ্রকাশ ঘটে।

ফোরামের আহ্বায়ক লিও রড্রিক্স শুভেচ্ছা বক্তব্যে বলেন, আমরা স্কুলকে ভালোবাসি বলেই আজ সবাই এখানে ছুটে এসেছি। স্কুল আমাদের অনেক দিয়েছে। আজ স্কুলের জন্য কিছু করার সময় ও সুযোগ আমাদের এসেছে। আমরা স্কুলের শতবর্ষ জুবিলী উপলক্ষে কিছু করতে চাই।

দুপুরের আহারের পর প্রাক্তন ছাত্ররা তাদের পরিচয় তুলে ধরেন। অনেকে ক্লাসমেটকে কাছে পেয়ে আবেগে আপ্লোত হয়ে পড়েন।


অনুভূতি প্রকাশ করে সেন্টু ফুলজেন্স রোজারিও বলেন, আমি পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় জড়িত ছিলাম। ছিলাম শিক্ষকদের প্রিয় একজন। আজ আমি স্কুলের জুবিলীকে সামনে রেখে কিছু করার তাগিদ অনুভব করছি।

খ্রীষ্টফার রড্রিক্স বলেন, স্কুলের একশত বছর জুবিলীকে সার্থক করতে ইতোমধ্যে আমরা তহবিল সগ্রহ শুরু করেছি। তিনি অন্যান্য ষ্টেটের প্রাক্তন ছাত্রদের এই পথযাত্রায় শরিক হওয়ার আহ্বান জানান।

অনেকে স্কুলের ছাত্র না হয়েও ভালোবাসার টানে ছুটে এসেছেন। জ্যোতি ছেরাও বলেন, আমার বাবা এই স্কুলের শিক্ষক ছিলেন। তিনি এই স্কুলে শিক্ষকতা করে আমাদের মানুষ করেছেন। তাই এই স্কুলের প্রতি আমি কৃতজ্ঞ।

দিলীপ রোজারিও বলেন, আমাদের ছেলে এই স্কুলে পড়েছে ,তাই আমি এই স্কুল নিয়ে গর্ববোধ করি।
বিপুল এলিট গনছালভেস বাংলাদেশ থেকে প্রেরিত স্কুলের বর্তমান প্রধান শিক্ষক ব্রাদার চন্দন গোমেজ, সিএসসি এর বাণী সবাইকে পড়ে শোনান। 

দিনভর এই পিকনিকে খাওয়ার- দাওয়ার পাশাপাশি ছিল আনন্দ সহভাগিতা পর্ব। অনুষ্ঠানটি ফেসবুক লাইভ প্রচার করেন বনি লিওনার্ড পালমা।

উল্লেখ্য, আগামী ২০২০ খ্রিস্টাব্দে নাগরী সেন্ট নিকোলাস উচ্চ বিদ্যালয় শতবর্ষে পদার্পন করবে। এই শতবর্ষকে কেন্দ্র করে উত্তর আমেরিকা প্রবাসী প্রাক্তন ছাত্ররা একটি ফোরাম গঠন করে। যার মূল লক্ষ্য হলো তহবিল সংগ্রহ করে স্কুলের উন্নয়ন প্রকল্প হাতে নেয়া। ইতোমধ্যে তহবিল সগ্রহ শুরু করা হয়েছে।


এলএবাংলাটাইমস/এএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত