আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী সিরাজুস সালেকিনে’র একক সঙ্গীতসন্ধ্যা

প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী সিরাজুস সালেকিনে’র একক সঙ্গীতসন্ধ্যা

প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীতশিল্পী সিরাজুস সালেকিনের এককসঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠিত হতে যাচ্ছে সিডনীর রেডগাম ফাংশান সেন্টারে। আসছে ২৯শে সেপ্টেম্বর শনিবার সন্ধ্যা ৬টায় রবীন্দ্র সঙ্গীতসহ ধ্রুপদী সুরের আসর নিয়ে আসছেন এই শিল্পী। মূলতঃ তিনি রবীন্দ্র সঙ্গীত শিল্পী হলেও অন্যান্য সবধরনের গানও করেন।

উল্লেখ্য, সিরাজুস সালেকিন বাংলাদেশের লোকগীতি ও মরমী শিল্পী আব্দুল লতিফের ছেলে। যিনি সোনা সোনা সোনা লোকে বলে সোনা, ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়, দোল দোল দুলুনি প্রভৃতি জনপ্রিয় গানগুলোর গীতিকার ও সুরকার।
মিতভাষী, সদালাপী ও সুরের শুদ্ধতার পিয়াসীসিরাজুস সালেকিন সিডনীর সাংস্কৃতিক পরিমণ্ডলে অতান্ত জনপ্রিয় একটি নাম। তিনি আট বছর বয়সে তার বাবা আব্দুল লতিফের কাছে সঙ্গীতের হাতেখড়ি নেন। ছোটবেলা থেকেই রেডিও পাকিস্থা্নে ছোটদের অনুষ্ঠানে নিয়মিত অংশগ্রহণ করেন। তাই খুব অল্পবয়সেই তার সাংস্কৃতিক পরিমণ্ডলে যাত্রা শুরু হয়। ঢাকায় থাকাকালীন সময়ে তিনি রেডিও ও টেলিভিশনের একজন নিয়মিত শিল্পী হিসেবে দর্শক শ্রোতাদের হৃদয়ে স্থান করে নেন। সিডনীতে তিনি প্রতীতি’ নামে একটি সংগঠন গড়ে তোলেন বাংলা ভাষাভাষী নতুন প্রজন্মকে রবীন্দ্র রচনার সাথে বন্ধন তৈরি করার প্রয়াসে। আর এ লক্ষ্যেই তিনি নিরলস কাজ করে যাচ্ছেন।

সাংস্কৃতিক পরিমণ্ডলের দর্শক শ্রোতাদের মতে, সিরাজুস সালেকিনের প্রতিষ্ঠিত প্রতীতির প্রতিটি উপস্থাপনা নান্দনিক ও অতান্ত শিল্প-সম্মত।

অনুষ্ঠানের ব্যাপারে বিস্তারিত জানতে যোগাযোগ করা যাবে, সৌর-০৪২৪৫০২৬৬৬, বনি-০৪৭৮৪১৫৪৯৬, বাপ্পি-০৪৩৪৫৮৭৮১৯, তামিমা- ০৪১৩৬৯৯০৩০, শান্তনু-০৪২৩৮০৭০৯, আনুপম-০৪০১৯১৫৬৭৮। অনলাইন টিকেট ছাড়াও অনুষ্ঠানের দিন হল গেটেও টিকেট পাওয়া যাবে বলে আয়োজকরা জানিয়েছেন। 

শেয়ার করুন

পাঠকের মতামত