আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

ইতালীতে শেখ হাসিনা'র ৭২তম জন্মদিন পালিত

ইতালীতে শেখ হাসিনা'র ৭২তম জন্মদিন পালিত

বঙ্গবন্ধু কন্যা, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিন উপলক্ষে ইতালী আওয়ামী লীগ উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে কেক কেটে দিনটি উদযাপন করেছে ।

এর আগে ইতালী আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস ফরাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসান ইকবালের পরিচালনায় রোমের তরপিনাত্তারায় অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা সভা।

সভায় সভাপতি ইদ্রিস ফরাজী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে সারা দুনিয়ায় বাংলাদেশ আজ প্রশংসিত ও সমাদৃত। দেশের জন্য জীবনের ঝুঁকি নিয়েও তিনি অসীম সাহসে তার লক্ষ্য অর্জনে অবিচল থেকেছেন। আর তাই গোটা বাঙালি জাতির সাথে আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য গর্বিত।

সংগঠনের সাধারণ সম্পাদক হাসান ইকবাল বলেন, বাংলাদেশের রাজনীতিতে তিন দশকের উজ্জল নক্ষত্র শেখ হাসিনা। দিন বদলের সাথে সাথে জননেত্রী শেখ হাসিনার নামের সাথে যুক্ত হয়েছে কৃতিত্বের সাক্ষর।
এছাড়াও নেতৃবৃন্দ বলেন, দেশের কল্যানের ঐক্যবদ্ধ ভাবে কাজ করে আগামী নির্বাচনে আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে, অব্যাহত রাখতে হবে দেশের উন্নয়নের ধারা।
এসময় ইতালী আওয়ামী লীগ ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ আনন্দঘন মূহুত্বে উপস্থিত ছিলেন।

এ সময় আওয়ামী অঙ্গ সংগঠনের মধ্যে উপস্থিত ছিলেন, ইতালী আওয়ামী লীগ, যুবলীগ ইতালী শাখা, ইতালী মহিলা আওয়ামী লীগ, আওয়ামী সেচ্ছাসেবকলীগ, জাতীয় শ্রমিক লীগ ইতালী, রোম মহানগর আওয়ামী লীগ, তুসকোলানা আওয়ামী লীগ, রোমা নর্দ আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ ইতালী, আমরা মুক্তিযোদ্ধা সন্তান, ছাত্রলীগ ইতালী শাখা, বঙ্গবন্ধু পরিষদ ইতালী, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সহ মুজিব আদর্শের সকল নেতৃবৃন্দ।

এলএবাংলাটাইমস/এএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত