আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

সিডনিতে এক্স শাহীন স্কুল এন্ড কলেজের পিকনিক অনুষ্ঠিত

সিডনিতে এক্স শাহীন স্কুল এন্ড কলেজের পিকনিক অনুষ্ঠিত

৩০ সেপ্টেম্বর সিডনির অস্ট্রেলিয়ান মাউন্ট আনান - বিগ আইডিয়া গার্ডেনে অনুষ্ঠিত হলো এক্স বিএএফ শাহীন স্কুল এন্ড কলেজের পিকনিক। এক্স শাহীন এসোসিয়েশন এর উদ্যোগে দিনব্যাপি জমজমাট এ আয়োজনে শহরের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষক, ছাত্র-ছাত্রী ও শুভাকাংখীরা যোগ দেন।

এক্স শাহীন নাসিম সামাদ, আহবায়ক লিংকন শফিউল্লাহ সংগঠনটির উদ্দেশ্য ও এর প্রয়াস তুলে ধরেন এবং আগত সকল অথিতিদের স্বাগত জানান। সারাদিন ছিলো নানারকম খেলাধুলা আর আড্ডা। খেলাধুলার মধ্যে উল্লেখযোগ্য ছিলো পুরুষদের ৫০ মিটার দৌড়, বাচ্চাদের চকলেট দৌড়, বড়দের মোরগ লড়াই, মহিলাদের ওপেনটি বায়োস্কোপ ও বাচ্চাদের টেন্ট গেম শো l এ পর্বের তত্বাবধানে ছিলেন সাইরা, ফারিহা, লিংকন, রুমানা হক, এহসান রেজা, মামুন, রাসেল, সাজ্জাদ, হাসিন ও ডাব্লিউ রুবেল।

দুপুরে ছিলো পোলাও, চিকেন রোষ্ট, মাটন কারি, মাছের দোঁপিয়াজু, ভেজিটেবলসহ সুস্বাদু খাবারের ভোজ ও ফলমূল। এই পর্বের তদারকির দায়িত্বে ছিলেন রান্নাঘর মিন্টো। ১৯৯১ ব্যাচ বিভিন্ন ধরনের ফলের যোগান দেন, অতিথিগণ এধরনের আয়োজনে নতুনত্ব খোঁজে পান। এবারের পিকনিকের সবচেয়ে মজার পর্ব ছিলো মধ্যাহ্নভোজের ফাঁকে ফাঁকে নাসিম সামাদ, লিংকন, আবু রেজা আরেফিন, ফারিহাসহ অন্যান্যদের হাস্যকৌতুক রসবোধে।

এরপর বিজয়ীদের মধ্যে পুরুষ্কার বিতরন করা হয়। এ পর্বে স্পনসর করেছেন নাসিম সামাদ ও জন্মভূমি টেলিভিশন অস্ট্রেলিয়ার সিইও রাহেলা আরেফিন ও সাইরা মির্জা । পুরো অনুষ্ঠানটির ভিডিও ধারন করেছেন রুবেল। সর্বশেষ ছিলো র্যাফেল ড্র। এতে সামীন শাখাওয়াত জিতে নেয় 'কন্জুস' মঞ্চ নাটকের দু'টো টিকেট। এসময় সংগঠনটির উদ্যোগে সর্বকনিষ্ঠ এক্স শাহীন হিসেবে অনুপ্রেরণামূলক সম্মাননা প্রদান করা হয় সামীন শাখাওয়াতকে।

লিংকন শফিউল্লাহ তার অনবদ্য উপস্থাপনায় উপস্থিত সকলকে মোহিত করেন এবং সকলের আন্তরিক সহযোগিতায় প্রতি বছর পিকনিকের আয়োজন করার আশা ব্যক্ত করেন। সারাদিন হৈ চৈ, আনন্দধ্বনির মধ্যদিয়ে শেষ হয় এক্স শাহীনের এই ভিন্নধর্মী পিকনিকের।

শেয়ার করুন

পাঠকের মতামত