আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

বাহরাইনে ভবনধসে ৪ বাংলাদেশি নিহত

বাহরাইনে ভবনধসে ৪ বাংলাদেশি নিহত

বাহরাইনের রাজধানী মানামায় মঙ্গলবার সন্ধ্যায় ভবনধসে চার বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৬ বাংলাদেশি। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বুধবার সকালে এক টুইট বার্তায় জানায়, ধ্বংসস্তূপের নিচ থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান একজন।

নিহতরা হলেন- চাঁদপুরের কচুয়া উপজেলার পরানপুর গ্রামের আবদুল হান্নান, হাজীগঞ্জ উপজেলার জাকির, কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার জয়নাল। নিহত অন্যজন আলো মিয়া। তার ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বাহরাইনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা আশরাফ আহমেদ জানিয়েছেন, আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। এছাড়া, আহত দুই ব্যক্তিকে বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে। ১৩ জন ভর্তি আছেন সাধারণ বিভাগে। অন্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে মানামার আল মির্জা সড়কের পাশে নেস্ট সুপার মার্কেটের কাছে তিন তলা বিশিষ্ট ওই ভবন ধসে পড়ে। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এ দুর্ঘটনা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। জানা গেছে, দুর্ঘটনাকবলিত ওই ভবনটি বেশ পুরোনো। এতে অর্ধশত প্রবাসী বাংলাদেশি বাস করতেন।

দুর্ঘটনার পরপরই সেখানে উদ্ধার তৎপরতা চালায় বাহরাইনের আইনশৃঙ্খলা বাহিনী ও উদ্ধারকর্মীরা। প্রায় দুই ঘণ্টা উদ্ধার তৎপরতা শেষে হতাহতদের বাহরাইনের কেন্দ্রীয় হাসপাতাল সালমানিয়ায় পাঠানো হয়।

দুর্ঘটনার খবর পেয়ে বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল কে এম মমিনুর রহমান, শ্রম সচিব শেখ তাওহীদুল ইসলাম, জনকল্যাণ প্রতিনিধি তাজউদ্দিন, দূতাবাসের কর্মকর্তা আশরাফ আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেন।

বাহরাইনের প্রধানমন্ত্রী খলিফা বিন সালমান আল খলিফা দুর্ঘটনায় হতাহত ব্যক্তিদের জন্য দুঃখ প্রকাশ করেন। তিনি আহত ব্যক্তিদের সুচিকিৎসার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিয়েছেন।

এলএবাংলাটাইমস/এএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত