আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

রোমে মুক্তিযোদ্ধা রেদোয়ান আহমেদকে সংবর্ধনা

রোমে মুক্তিযোদ্ধা রেদোয়ান আহমেদকে সংবর্ধনা

বৃহত্তর কুমিল্লার কৃতি সন্তান বিশিষ্ট মুক্তিযোদ্ধা, বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক সংসদ এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টির( এল ডি পি) মহাসচিব রেদোয়ান আহমেদের ইটালী আগমন উপলক্ষে ইটালী প্রবাসীরা একটি গণ সংবর্ধনার আয়োজন করে।

রাজধানী রোমের সুন্দরবন রেস্টুরেন্টের হল রুমে বৃহত্তর কুমিল্লা সমিতি ইটালী আয়োজিত এই সংবর্ধনার অনুষ্ঠানের প্রধান অতিথি মুক্তি যুদ্ধের ইতিহাস বলেন। কিভাবে তিনি সরাসরি মুক্তি যুদ্ধে অংশ গ্রহণ করেন, এবং তার এলাকার জনগণেরা কিভাবে মুক্তিযুদ্ধের সময় বিভিন্ন ধরনের সহযোগিতা করেছিল তার বর্ণনা করেন। তিনি বলেন" আমরা যুদ্ধ করেছিলাম অর্থনৈতিক মুক্তির জন্য। আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষা ও স্বাধীন ভাবে বেঁচে থাকার জন্য। কাজেই এই দেশের কল্যাণের  জন্য আমাদের কাজ সব সময়ই করতে হবে। যার যার জন্ম ভূমি থেকে এই উদ্যোগ নিতে হবে।" তিনি তার এলাকায় ৭টি উচ্চ বিদ্যালয়, ৩টি বালিকা উচ্চ বিদ্যালয় এবং ৩টি কলেজ প্রতিষ্ঠা করেছেন। প্রধান অতিথি উপস্থিত অতিথি দের বলেন"আপনাদের অর্থাৎ প্রবাসীদের টাকায় সচল থাকে আমাদের প্রাণ প্রিয় দেশ। দেশের প্রতিটি উন্নয়নের অংশে আপনাদের সহযোগিতা সত্যিই অতুলনীয়।" এভাবেই দেশের প্রতি ভালবাসা ও দায়িত্ব বোধ যেন আগামী প্রজন্ম ও ধারণ করতে পারে সে কথাও তিনি বলেন।

অনুষ্ঠানের সভাপতি ও বৃহত্তর কুমিল্লা সমিতি ইটালী র প্রধান উপদেষ্টা দিদারুল আবেদিন বলেন" একজন মুক্তিযোদ্ধার একমাত্র পরিচয় তিনি মুক্তিযোদ্ধা। নিজের জীবনকে উৎসর্গ করে যে দেশ কে স্বাধীন করতে চেয়েছে।"

সংবর্ধনার এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বৃহত্তর  কুমিল্লা সমিতি ইটালীর আহ্বায়ক কমিটির আহ্বায়ক জিয়াউল হক জিয়া এবং পরিচালনা করেন বৃহত্তর কুমিল্লা সমিতি ইটালীর আহ্বায়ক কমিটির যুগ্ম  আহ্বায়ক মাহবুব আলম প্রধান।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বৃহত্তর কুমিল্লা সমিতি ইটালীর প্রধান উপদেষ্টা দিদারুল আবেদিন, উপদেষ্টা নজরুল ইসলাম, বৃহত্তর কুমিল্লা সমিতি ইটালী র আহ্বায়ক কমিটির সদস্য সচিব আবু তাহের, ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি ইটালীর সভাপতি হুমায়ুন কবির।

বৃহত্তর কুমিল্লার নেতৃবৃন্দ ছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন  বরিশাল বিভাগ সমিতির সভাপতি কামরুল আহসান মিন্টু, ফয়েজ আহমেদ, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক মোঃশাহীন মিয়া, নব জাগরণ নারী কল্যাণ সমিতির সভাপতি সানজিদা ইসলাম সঙ্গীতা, সহ সাংগঠনিক সম্পাদক শিমু অন্যন্যা।

আরো উপস্থিত ছিলেন  বৃহত্তর কুমিল্লা সমিতি ইটালী র আহ্বায়ক কমিটির সদস্য দীন মোহাম্মদ, রোমান উদ্দিন, মাসুদ পারভেজ, কসবা মানব কল্যাণ সমিতির সভাপতি রিয়াজ মোল্লা, নাঙ্গল কোট উপজেলা সমিতির সভাপতি লোকমান হোসেন, ও সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ,  নবীনগর উপজেলা সমিতির সভাপতি মাহিনুর হাসান, চৌদ্দ গ্রাম উপজেলা সমিতির ইটালীর সভাপতি সুমন আহমেদ, সাবেক আহ্বায়ক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক নুর মোহাম্মদ।

শেষে বৃহত্তর কুমিল্লা সমিতি ইটালী,  চৌদ্দ গ্রাম উপজেলা সমিতি, নাঙ্গল কোট ফাউন্ডেশন এর পক্ষ থেকে সংবর্ধিত প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা দেন।

এলএবাংলাটাইমস/এএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত