আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

সিডনিতে রংধনু অজ-বাংলা কালচারাল সোসাইটির এওয়ার্ড নাইট ৩ নভেম্বর

সিডনিতে রংধনু অজ-বাংলা কালচারাল সোসাইটির এওয়ার্ড নাইট ৩ নভেম্বর

আগামী ৩ নভেম্বর ২০১৮ শনিবার রংধনু অজ-বাংলা কালচারাল সোসাইটি ইনক প্রতি বছরের ধারাবাহিকতা বজায় রেখে এবারও আয়োজন করতে যাচ্ছে একটি সাংস্কৃতিক সন্ধ্যা ও কৃতি ছাত্র-ছাত্রীদেরকে এওয়ার্ড প্রদান। অনুষ্ঠানটিকে সার্বিকভাবে সফল করে তুলতে সকলকে এগিয়ে আসার আহবান জানান সংগঠনটির সভাপতি ওয়াহাব মিয়া ও সাধারন সম্পাদক লিংকন শফিকউল্লাহ। তাঁরা জানান—সিডনির নিউ সাউথ ওয়েলস রাজ্যে বসবাসকারী বাংলাদেশী যে কেউ এ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবে। শুধুমাত্র কৃতি ছাত্র-ছাত্রীদের এওয়ার্ড গ্রহণে ইচ্ছুকদের মধ্যে চলতি বছরের HSC, NAPLAN, SELECTIVE SCHOOL & OC অথবা সমমানের পরীক্ষার ফলাফল এবং ক্রীড়া বা সাংস্কৃতিক ক্ষেত্রে স্বীকৃত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সার্টিফিকেট বিবেচনা করা হবে।

এখনও যেসব অভিভাবক ছাত্র-ছাত্রীদের নাম ও মার্কশীট জমা দেননি তাদেরকে আগামী ১৫ অক্টোবর সোমবারের মধ্যে আগ্রহীদের নাম তালিকাভুক্ত করার জন্য অনুরোধ জানানো হয়। আয়োজকগণ আরও জানান, মুলত বাংলাদেশী বংশোদ্ভুত অস্ট্রেলিয়ান শিক্ষার্থীদের পড়াশুনায় উৎসাহ প্রদানের লক্ষ্যে এ আয়োজন। প্রতি বছরই কৃতি শিক্ষার্থী এবং তাদের অভিভাবকগণের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠে রংধনু আয়োজিত বার্ষিক এই অনুষ্ঠানটি। উল্লেখ্য, সকলের স্বত:স্ফূর্ত অংশগ্রহণের সুবিধার্থে  ফরম পূরনের সময় আগামী ১৮ অক্টোবর বৃহঃস্পতিবার পর্যন্ত বর্ধিত করা হয়েছে। অংশগ্রহনে ইচ্ছুকগণ যোগাযোগ করতে পারেন নিম্নোল্লেখিত ঠিকানায় email: rongdhanu.au@gmail.com

শেয়ার করুন

পাঠকের মতামত