আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

ব্রঙ্কসে নিউইয়র্কে ষ্টেট বিএনপি বিক্ষোভ, তারেক রহমানকে রাজনীতি থেকে দূরে রাখতেই ২১ আগস্ট গ্রেনেড হামলা রায়

ব্রঙ্কসে নিউইয়র্কে ষ্টেট বিএনপি বিক্ষোভ, তারেক রহমানকে রাজনীতি থেকে দূরে রাখতেই ২১ আগস্ট গ্রেনেড হামলা রায়

২০০৮ সালের চাঞ্চল্যাকর ২১ আগষ্টের গ্রেনেড হামলার মামলার রায়ের প্রতিবাদে যুক্তরাষ্ট্র বিএনপি’র সর্বস্তরের নেতা-কর্মীরা নিউইয়র্কে বিক্ষোভ-সমাবেশ করেছে। নিউইয়র্কে ষ্টেট বিএনপির ব্যানারে দলীয় নেতা-কর্মী প্রতিবাদ সমাবেশে করেছে বাংলাদেশী অধ্যুষিত ব্রঙ্কসে। এই বিক্ষোভ সমাবেশ থেকে বক্তারা ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় দেয়া রায়কে রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত বলে মন্তব্য করে বলেছেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে রাজনীতি থেকে দূরে রাখতেই এবং তার রাজনীতি নস্যাৎ করার হীন উদ্দেশ্যে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় যে রায় দেয়া হয়েছে তা দেশের জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। খবর ইউএনএ’র।
 ব্রঙ্কসের স্টার্লিং-বাংলাবাজার এলাকায় গত ১০ অক্টোবর বুধবার সন্ধ্যায় বিএনপি নেতা ইমরান শাহ রন ও একে আজাদের নেতৃত্বে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশ থেকে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার বিরোধী বিভিন্ন শ্লোগান দেয়া হয়।
বিক্ষোভ শেষে স্থানীয় নিরব রেষ্টুরেন্টে নিউইয়র্ক ষ্টেট বিএনপি’র সভাপতি ইমরান শাহ রনের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক একে আজাদের সঞ্চালনায় এক প্রতিবাদ সভাও অনুষ্ঠিত হয়। সভায় অন্যদের মধ্যে এমডি হাফিজুর রহমান, মিয়া মোহাম্মদ দাউদ ও মোহাম্মদ সোলেমান বক্তব্য রাখেন। সভায় অন্যান্যের মধ্যে বিএনপি নেতা-কর্মীদের মধ্যে সুফিয়ান চৌধুরী, আহমাদ জামিল, মোমতাজ উদ্দিন, মোজাম্মেল মুরাদ, হোসেন মিয়া, ফায়জুর রহমান, আব্দুস সালাম, নাছির উদ্দিন, আতিকুর রহমান, মাসুদ রানা, রিপন সরকার, এমডি আলাউদ্দিন, বকতিয়ার রহমান খোকন প্রমুখ উপস্থিত ছিলেন বলে সংগঠন সূত্রে জানা গেছে।
সভায় ইমরান শাহ রন বলেন, জিয়া পরিবার তথা জাতীয়তাবদী শক্তিকে ধ্বংস ও রাজনীতি থেকে দূরে রাখার জন্যই আওয়ামী লীগ সরকার একের পর একটা ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় সাজা দিয়ে তারেক রহমানকে নির্বাচন থেকে তাদের দূরে রাখার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। তারই অংশ হিসেবে সরকার মিথ্যা, বানোয়াট মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়াপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারা অন্তরীন করে রেখেছে। তিনি তারেক রহমানের বিরুদ্ধে দেয়া রায় প্রত্যাখ্যান ও অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তি দাবী করেন।
সভায় বক্তারা সম্প্রতি জাতিসংঘের সামনে বিএনপির বিক্ষোভকে কেন্দ্র করে নিউইয়র্ক স্টেট বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হাছান মাহমুদ ও তার ছেলের উপর জ্যাকসন হাইটসে আওয়ামী সন্ত্রাসীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করে তার নিন্দা ও দোসীদের শাস্তি দাবী করেন।

এলএবাংলাটাইমস/এএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত