আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

অনুভবে নজরুল: জ্যাকসন হাইটসে শতদলের মনোজ্ঞ অনুষ্ঠান

অনুভবে নজরুল: জ্যাকসন হাইটসে শতদলের মনোজ্ঞ অনুষ্ঠান

সাংস্কৃতিক সংগঠন শতদল এবং নর্থ আমেরিকা নজরুল কনফারেন্স কমিটি গভীর শ্রদ্ধায় স্মরণ করল জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে। কবি স্মৃতিতর্পণে গত রোববার তাদের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হলো এক মনোজ্ঞ অনুষ্ঠান ‘অনুভবে নজরুল’। জ্যাকসন হাইটসের পিএস ৬৯-আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন কবির দৌহিত্রি খিলখিল কাজী এবং বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় নজরুল সঙ্গীত শিল্পী সালাহউদ্দিন আহমদ।
বাংলাদেশের শাড়ি-কামিজের মেলা, আলোচনা সভা, কবিতা পাঠ ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠিত এই উৎসবে প্রধান অতিথি হিসাবে যোগ দেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন এবং বিশেষ অতিথি ছিলেন কন্সাল জেনারেল সাদিয়া ফয়জুন্নেসা। তারা ছাড়া আরো ছিলেন ড. নূরুন নবী, ড. জিয়াউদ্দিন আহমদ ও জাকারিয়া চৌধুরী। প্রথম পর্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সঙ্গীত গুরু মুত্তালিব বিশ্বাস, ড. গুলশান আরা কাজী, ড. বেলাল কাজী, ড. জিয়াউদ্দিন আহমদ, ড. নূরুন নবী, ড. দলিলুর রহমান, সাংবাদিক ফজলুর রহমান, মনজুর আহমদ, আবু তাহের এবং এবি এম সালেহউদ্দিন। আলোচনাটি সঞ্চালনা করেন উৎসবের আহ্বায়ক কবির কিরণ। অন্যতম আলোচক বাঙ্গালী সম্পাদক কৌশিক আহমেদ দেরিতে আসায় পরে শুভেচ্ছা বক্তব্য দেন।
সাংস্কৃতিক পর্বে সঙ্গীত পরিবেশন করেন সালাহউদ্দিন আহমদ ছাড়াও খিলখিল কাজী, তমাল হোসেন, নিপা জামান, অজন্তা সিদ্দিকী, প্লামী দাসগোপ প্রমুখ। নৃত্য পরিবেশন করেন নায়লা কবির, ফারিয়া রহমান ও নেহা রহমান। আবৃত্তিতে ছিলেন কিরণ কবির, সায়েদা নাজমা পারভিন, ছন্দা বিনতে সুলতান, ক্ষুদে আবৃত্তিকার কাব্য প্রমুখ। ছড়াকার মনজুর কাদেরের সঞ্চালনায় বৃন্দ আবৃত্তিতে অংশ নেন বিপার দুই শিশু শিল্পী নাহরিন ইসলাম ও মুন জেরিন খান। গিটার পরিবেশন করেন  নাসিমা আক্তার। অনুষ্ঠানের বিভিন্ন পর্বে উপস্থাপনা করেন নিউইয়র্কের জনপ্রিয় উপস্থাপিকা সাদিয়া খন্দকার।

এলএবাংলাটাইমস/এএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত