আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

শেখ রেহানার সাথে ইতালী মহিলা আ.লীগ নেত্রীর সৌজন্য সাক্ষাত

শেখ রেহানার সাথে ইতালী মহিলা আ.লীগ নেত্রীর সৌজন্য সাক্ষাত

লন্ডনে অবস্থানরত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার সাথে উপমহাদেশের বরেণ্য স্বনামধন্য সুরকার সংগীতশিল্পী ইতালী মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি শাহনাজ সুমি গত ২১ অক্টোবর রবিবার সন্ধ্যায় লন্ডনে একটি অনুষ্ঠানে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

এ সময় শেখ রেহানা শাহনাজ সুমির সংগীত নিয়ে আলোচনা করেন এবং তাঁর প্রতিভার ভূয়সী প্রশংসা করেন। এবং  উপমহাদেশের সমৃদ্ধ সংগীতকে নতুন করে বিশ্ববাসীর কাছে তুলে ধরার জন্য কন্ঠশিল্পী শাহনাজ সুমিকে অনুরোধ করেন।

এ সময়ে শাহনাজ সুমি ইতালী মহিলা আওয়ামী লীগ ও তার সংগীত জগতের কার্যক্রম নিয়ে শেখ রেহানার সাথে আলাপ করেন। এবং বিভিন্ন কার্যক্রমের দিক তুলে ধরেন ও বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশ হিসাবে গড়ে তুলার জন্য এবং ১৯৭১ সালের যুদ্ধাপরাধীদের বিচার কার্য যথাযথভাবে বাস্তবায়ন করে দেশকে কলঙ্ক মুক্ত করার জন্য ও দেশকে বিশ্বেরদরবারে উন্নয়নশীল দেশ হিসেবে গড়ে তোলায় মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

শেখ রেহানার সঙ্গে সাক্ষাতের সময় আরও উপস্থিত ছিলেন লন্ডনে অবস্থানরত বিভিন্ন সামাজিক ও আওয়ামী নেতৃবৃন্দরা। পরিশেষে শাহনাজ সুমি তার নিজের একটি গানের এলবাম " এক জীবন " তিনি শেখ রেহানাকে উপহার হিসেবে প্রদান করেন।

এলএবাংলাটাইমস/এএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত