আপডেট :

        মধ্যপ্রাচ্যে মার্কিন কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করতে ইরানের তৎপরতা বেড়েছে, গোয়েন্দা প্রধানের সতর্কবার্তায় বাড়ছে উদ্বেগ

        অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন কিনতে লস এঞ্জেলেসে রাতভর অপেক্ষা, দাম প্রায় দুই হাজার ডলার

        মৌসুমের শুরুতেই ফ্লুতে দুইজনের মৃত্যু, টিকাদানে দ্রুত পদক্ষেপ নিতে বলছে লস এঞ্জেলেস কাউন্টি

        ক্যালিফোর্নিয়ার ছয়টি অমীমাংসিত খুনের রহস্য সমাধানে ৩ লাখ ডলার পুরস্কার ঘোষণা নিউজমের

        ছয় সপ্তাহ বন্ধ থাকার পর ফিরল ডিজনিল্যান্ডের ইন্ডিয়ানা জোন্স রাইড, কী কী পরিবর্তন হলো এবার

        ক্যালিফোর্নিয়ার উপকূলে বাড়ছে জলোচ্ছ্বাসের ঝুঁকি, বালুর বাঁধ নির্মাণে রাতদিন কাজ করছেন কর্মীরা

        আর্কাডিয়ায় ১৫ বছরের কিশোরীকে হত্যার পর নিজেকেও গুলি করলেন সাবেক প্রেমিক, জানাল পুলিশ

        মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম কমাতে ভারতীয় তেল শোধনাগারের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        মিসিসিপিতে ওয়ালমার্টের পার্কিংয়ে পুলিশের গুলিতে এক বছরের শিশুর মৃত্যু, প্রকাশ পেল বডিক্যামের ভিডিও

        আলাস্কার সিনেট নির্বাচনে রিপাবলিকান হারলে ফল ঘোষণা আটকে দিতে আদালতের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        ফোনে প্রেসক্রিপশনের কথা বলে হুমকি, ভুয়া পুলিশ পরিচয়ে ক্যালিফোর্নিয়ায় প্রতারণার সতর্কতা

        ঝড়বৃষ্টির পর দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ফিরছে শুষ্ক ও উষ্ণ আবহাওয়া, সপ্তাহান্তে বাড়বে তাপমাত্রা

        নতুন স্টেশন চালুর কয়েক মাসেই রক্ষণাবেক্ষণের কাজ, বন্ধ হচ্ছে লস এঞ্জেলেসের তিনটি মেট্রো স্টেশন

        ধনীদের সম্পদে কর বসানোর প্রস্তাব ঠেকাতে লাখো ডলার ব্যয়, সম্পদের তুলনায় খরচ সামান্য

        যুক্তরাষ্ট্রে মুসলিমদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন কেন, সিনেট নির্বাচনে আলোচনায় আবদুল এল-সায়েদ

        কম ভাড়ার আশায় যেসব অ্যাপার্টমেন্টে থাকেন মানুষ, সেগুলোই এখন বড় ঝুঁকির মুখে

        ১৬০ বছরের ঐতিহ্যে ইতি টানছে নিউইয়র্ক, নিরাপত্তা ও প্রাণী নির্যাতনের উদ্বেগে ঘোড়ার গাড়ি নিষিদ্ধ

        টপ গান ও এলিয়েন তারকা টম স্কেরিটের মৃত্যু, হলিউডে নেমে এসেছে শোকের ছায়া

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস, লস এঞ্জেলেসে বন্যার ঝুঁকি বাড়ছে

        ক্লাসরুমে বন্দুক নিয়ে শিক্ষার্থী, ক্যালিফোর্নিয়ার স্কুলে পুলিশের ব্যাপক অভিযান

ইতা‌লি‌তে দি রাই‌জিং স্টার-এর আনুষ্ঠা‌নিক যাত্রা শুরু

ইতা‌লি‌তে দি রাই‌জিং স্টার-এর আনুষ্ঠা‌নিক যাত্রা শুরু

প্রথমবা‌রের মত ইতা‌লি‌তে বড় আস‌রে সংগীত প্র‌তি‌যো‌গিতা মূলক অনুষ্ঠান "দি রাই‌জিং স্টার" এর আনুষ্ঠা‌নিক যাত্রা শুরু হ‌য়ে‌ছে।

ইসমাইল হোসেন স্বপন.ইতালী প্রতিনিধি :নতুন‌দের প্লাটফর্ম তৈ‌রি ও দেশীয় কৃ‌ষ্টি সংস্কৃ‌তি বি‌দে‌শে ছ‌ড়ি‌য়ে দেয়ার প্রত্যাশায় "‌দি রাই‌জিং স্টার" প্র‌তিভার সন্ধা‌নে রো‌মের ভি‌ত্তো‌রিও‌তে আয়োজক‌রা আনুষ্ঠা‌নিক ভা‌বে এ অনুষ্ঠা‌নের ঘোষনা দেন।

আ‌য়োজকরা জানায় মিউ‌জিক্যাল ট্যা‌লেন্ট শো "‌দি রাইজিং স্টার" অ‌ডিশন রাউন্ড এ বছরের ডি‌সেম্বর থে‌কে শুরু হ‌বে। এতে ইতা‌লির যে‌কোন প্রা‌ন্তে থে‌কে প্র‌তি‌যো‌গিরা অংশগ্রহন কর‌তে পার‌বে। ত‌বে ইতা‌লির প্রধান শহর রোম, মিলান, ভে‌নিস, ব‌লো‌নিয়া, পা‌লের‌মো ও নাপ‌লি‌তে অ‌ডিশন পর্ব অনু‌ষ্ঠিত হ‌বে। যারা ইয়েস কার্ড পা‌বে তারা পরব‌র্তি‌তে সি‌লেকশন রাউন্ড এবং প‌রে রাজধানী রো‌মে গ্রান্ড ফাইনা‌লে চূড়ান্ত প্র‌তি‌যো‌গি হি‌সে‌বে বিচারক‌দের সুষ্ঠু বিচা‌রের মধ্য দি‌য়ে "‌দি রাই‌জিং স্টার" অর্থাৎ সেরা শিল্পী নির্বা‌চিত হ‌বে।

সাড়া জাগা‌নো The Rising Star কে সফল কর‌তে স্পন্সর, সামা‌জিক ও মি‌ডিয়া ব্য‌ক্তিত্বদের পা‌শে দাড়া‌নোর আহ্বান জানি‌য়ে‌ছেন আয়োজক প্রধান, অল ইউরো‌পিয়ান বাংলা প্রেস ক্লা‌বের সভাপ‌তি ও এন‌টি‌ভি ইতা‌লি ব্যু‌রো প্রধান ম‌নিরুজ্জামান।

‌তি‌নি ব‌লেন, ইভেন‌টি প্র‌তিভা বিকা‌শের সা‌থে ইতা‌লি‌তে বাংলা সংস্কৃ‌তির উপস্থাপন হ‌বে, অন্য দি‌কে স‌ুস্থ ধারার বি‌নোদনের মধ্য দি‌য়ে সক‌লের সহ‌যো‌গিতায় সম্ভব হ‌বে ক‌মিউ‌নি‌টি‌কে এগি‌য়ে নেয়ার।
এছাড়াও সভায় উপ‌স্থিত ছি‌লেন, অন্যতম আয়োজক‌দের ম‌ধ্যে এটিএন বাংলার ইতা‌লি প্র‌তি‌নি‌ধি হাসান মাহমুদ, সঞ্চারী সংগীতায়‌নের কর্ণধার সু‌স্মিতা সুলতানা, সংগীত শিল্পী মাহমুদুল হাসান সবুজ, শুভ ইমরান, অল ইউরো‌পিয়ান বাংলা প্রেস ক্লা‌বের প্রচার সম্পাদক হুমায়ূন  ক‌বির ও বাংলা প্রেস ক্লাব, ইতা‌লির প্রচার সম্পাদক মিনহাজ হো‌সেন।

ইতিম‌ধ্যে নিজস্ব থিম সং এর সা‌থে ইতা‌লির বিভিন্ন শহ‌রের অংশ বি‌শেষ নি‌য়ে ফেসবু‌কে প্রচা‌রিত মা‌র্জিত এক‌টি ভি‌ডিও চিত্র  আলোড়ন সৃ‌ষ্টি ক‌রে‌ছে। এছাড়াও দি রাই‌জিং স্টার ইভে‌ন্ট অনলাইন রে‌জিষ্টশন শুরু হ‌য়ে‌ছে।


এলএবাংলাটাইমস/এএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত