আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

ইতালীতে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও প্রতিবাদ সভা

ইতালীতে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও প্রতিবাদ সভা

বিএনপি একটি উদার গণতান্ত্রিক দল এবং সবসময় গণতন্ত্রের পক্ষে কাজ করে উল্লেখ করে ইতালী বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দ বলেন, গণতান্ত্রিক ব্যবস্থা ছাড়া রাষ্ট্র ও সমাজের সুষ্ঠু ও সুন্দর বিকাশ সম্ভব নয়। অথচ দেশে নেই কারো জীবনের নিরাপত্তা। নেই কথা বলার অধিকার। হারিয়েছি ভোটের অধিকারও। তাই গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটের অধিকারসহ মানুষের মৌলিক অধিকার আদায়ে এখন সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। যুবদল ইতালী শাখার উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে গত শনিবার রাত ৯ ঘটিকায় রোমের ভিত্তোরিও ফ্লেবার অব ইন্ডিয়ান রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত কেক কাটা ও প্রতিবাদ সভায় নেতৃবৃন্দরা এসব কথা বলেন।

ইতালী যুবদলের সভাপতি জাকির হোসেন গণি, সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ওমর ফারুক এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ঢালী নাসির উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালি বিএনপির সহ-সভাপতি জনাব ফিরোজ খান, মঈনুল আলম খোকন, যুগ্নসাধারণ সম্পাদক জনাব শাহ্ মো: তৌহিদ কাদের, যুগ্নসাধারণ সম্পাদক জনাব আল-আমিন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক জনাব কামরুজ্জামান রতন, সহ-সাংগঠনিক সম্পাদক জনাব হুমায়ুন খাঁন, প্রচার সম্পাদক জনাব মৃধা শহিদুল ইসলাম, শ্রমবিষয়ক সম্পাদক জনাব মো:হোসেন, সহ-স্বাস্হ্য বিষয়ক সম্পাদক জনাব মো: সেলিম খাঁন, সহ-ছাত্র বিষয়ক সম্পাদক জনাব মো: আরিফ হোসেন মাল প্রমুখ।

প্রধান অতিথি ঢালী নাসির উদ্দিন বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের মাধ্যমে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে প্রবাস থেকে সরকার বিরোধী আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন। তিনি আরো বলেন দেশে এখন একদলীয় শাসন ব্যবস্থা চলছে। মানুষের বাক স্বাধীনতা বলতে এখন কিছুই নেই। মিথ্যা মামলা দিয়ে বিএনপি সহ জোটের নেতাকর্মীদের হয়রানী করছে এই অবৈধ জুলুমবাজ সরকার। ক্ষমতা হারানোর ভয়ে শেখ হাসিনা সরকার তত্তবধায়ক সরকারের অধীন নির্বাচন দিতে ভয় পাচ্ছে। তিনি ইতালী যুবদলকে শক্তিশালী এবং আরো ঢেলে সাজানোর লক্ষে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি অবৈধ আ’লীগ সরকারের বিরুদ্ধে গনতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলনে বিএনপি তথা বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার লক্ষে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

সভায় আরোও বক্তারা, অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তি এবং মামলা প্রত্যাহার করা না হলে প্রতিনিয়তো প্রবাস থেকে দূর্বার আন্দোলন গড়ে তোলার ঘোষনা দেওয়া হয়, এ সময় বক্তারা অতিবিলম্বে দেশনেত্রীর মুক্তির দাবী করে বলেন, বর্তমান শাসক দলের নির্যাতন, নিড়ীপন, মামলা, হামলা থেকে মুক্তি পাওয়ার জন্য দেশে বিদেশে বি এন পির যে কোন কর্মসূচিতে নেতাকর্মীদের মাঠে থাকার আহবান জানানো হয়।

এছাড়াও সভায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ইতালী শাখার সিনিয়র সহ-সভাপতি জনাব একে আজাদ, সহ-সভাপতি জনাব তৌহিদ সুমন, সহ-সভাপতি জনাব বাবুল তালুকদার, সহ-সভাপতি জনাব আশরাফ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জনাব জাহাঙ্গীর আলম, প্রচার সম্পাদক জনাব মাসুম বিল্যাহসহ আরো অনেকেই।

সভা শেষে প্রধান অতিথি ঢালী নাসির উদ্দিন যুবদলের নেতাকর্মীরদের শপথ বাক্য পাঠ করান এবং সকলকে সাথে নিয়ে কেক কেটে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী ঘোষণা করেন।

এলএবাংলাটাইমস/এএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত