আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

পেটারসনে ‘বাংলাদেশ বুলেবার্ড’ নামে সড়ক হচ্ছে

পেটারসনে ‘বাংলাদেশ বুলেবার্ড’ নামে সড়ক হচ্ছে

যুক্তরাষ্ট্রে বাংলাদেশী অধ্যুষিত অন্যতম অঙ্গরাজ্য নিউজার্সীর পেটারসনে ‘বাংলাদেশ বুলেবার্ড’ নামে সড়ক হচ্ছে। এব্যাপারে স্থানীয় সিটি কাউন্সিল প্রশাসন নীতিগতভাবে ঐক্যমতে পৌছেছে বলে সংশ্লিস্ট সূত্রে জানা গেছে। এই প্রকল্প বাস্তবায়নের জন্য পেটারসনের নির্বাচিত সিটি কাউন্সিলম্যান বাংলাদেশী-আমেরিকান শাহীন খালিককে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে। তাকে সার্বিক সহযোগিতা করছেন সাবেক কাউন্সিলম্যান মোহাম্মদ আকতারুজ্জামান সহ স্থানীয় বাংলাদেশী কমিউনিটির নেতৃবৃন্দ।

জানা গেছে, নিউজার্সী অঙ্গরাজ্যের পেটারসন ও আশপাশের এলাকায় ১০/১৫ হাজার প্রবাসী বাংলাদেশীর বসবাস। তাদের দীর্ঘদিনের দাবী বাংলাদেশ নামে সেখানকার একটি রাস্তা হোক। ইতিমধ্যেই ৪/৫ বছর আগে স্থানীয় প্রবাসী বাংলাদেশীর উদ্যোগে এবং জনপ্রতিনিধিদের সহযোগিতায় ‘জালালাবাদ সষ্ট্রীট’ নামে একটি সড়ক হয়েছে। ২০১৪ সালে নিউজার্সীতে প্রথমবারের মতো বাংলাদেশীদের প্যারেড অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও সেখানে সিটি প্রশাসনের সহযোগিতায় ২০১৫ সালে স্থায়ী শহীদ মিনার নির্মান হয়েছে। যা বাংলাদেশী কমিউনিটির সাফল্য হিসেবে অনেকেই মনে করছেন।

বিশিষ্ট রাজনীতিক ও কমিউনিটি নেতা দেওয়ান বজলু ইউএনএ প্রতিনিধি-কে জানান, পেটারসনে ‘বাংলাদেশ বুলেবার্ড’ নামে একটি সড়কের নামকরণনের জন্য দীর্ঘদিন থেকে দাবী উঠেছে। এজন্য সিটি কাউন্সিলেও আবেদন করা হয়েছে। সেই আবেদনের প্রেক্ষিতে সিটি কাউন্সিল একটি কমিটি গঠন করে দিয়েছে এবং নীতিগতভাবে সিদ্ধান্ত নেয়া হয়েছে যে, পেটারসন সিটির ইউনিয়ন এভিনিউর ‘ক্রিটনেস এভিনিউ থেকে ওয়েস্ট বুলেভার্ড’ পর্যন্ত বাংলাদেশ বুলেভার্ড’ নামকরণ করা হবে। এটি এখন সময়ের ব্যাপার মাত্র। তিনি জানান, সিটি কাউন্সিলে অনুমোদিত হলেই ‘বাংলাদেশ বুলেভার্ড’ নামকরণ চুড়ান্ত হবে।

উল্লেখ্য, ইতিপূর্বে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যগুলোর মধ্যে বাংলাদেশী অধ্যুষিত নিউইয়র্কের ওজনপার্কে দূর্বৃত্তদের হামলায় নিহত সাংবাদিক মিজানুর রহমান মিজান স্মরণে স্থানীয় ফরবেল স্ট্রীটের নাম ‘মিজানুর রহমান ওয়ে’, ব্রঙ্কসের স্টার্লিং এভিনিউ’র নাম ‘বাংলা বাজার’ নামকরণ, ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলেস শহরের একটি জায়গার নাম ‘বাংলা টাউন’, শিকাগো শহরে ‘জিয়াউর রহমান ওয়ে’ এবং ‘বঙ্গবন্ধু ওয়ে’ নামে সড়কের নামকরণ হয়েছে বলে জানা গেছে।


এলএবাংলাটাইমস/এএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত