আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

নরসিংদী-৫ মনোনয়ন প্রত্যাশী প্রবাসী সাংবাদিক জুয়েল

নরসিংদী-৫ মনোনয়ন প্রত্যাশী প্রবাসী সাংবাদিক জুয়েল

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-০৫ (রায়পুরা) আসনে জাতীয় ঐক্যফ্রন্ট (বিএনপি) থেকে মনোনয়ন প্রত্যাশী তরুণ প্রবাসী সাংবাদিক রাশিদুল ইসলাম জুয়েল| তিনি সিঙ্গাপুর থেকে প্রকাশিত আমাদের বাংলাদেশ পত্রিকার প্রধান সম্পাদক| সারা বছরই দেশ বিদেশে ঘুরেন| তিনি নরসিংদী রায়পুরা উপজেলার ডৌকারচর ইউনিয়নের নোয়াবাদ গ্রামে জন্মগ্রহণ করেন। দীর্ঘদিন যাবত তিনি প্রাথমিক নির্বাচনী প্রচারণা বিদেশে বসেই চালিয়ে যাচ্ছেন| ২০১৫ সালে গড়ে তুলেন বাবার নামে 'সালাম ওয়েলফেয়ার ফাউন্ডেশন| যা আর্ত মানবতার সেবায় কাজ করে যাচ্ছে| প্রবাসে থেকেও সামাজিক উন্নয়নমূলক অনেক কাজের সাথে সম্পৃক্ত|

রাশিদুল ইসলাম জুয়েল বলেন, বাংলার ভেনিস বলে পরিচিত রায়পুরা উপজেলা নরসিংদী জেলার সবচেয়ে অবহেলিত এক জনপদ| অপার সম্ভাবনাময় বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম এই উপজেলা সবদিক দিয়েই পিছিয়ে রয়েছ| এখনও তেমন লক্ষণীয় অবকাঠামোগত কোন উন্নয়ন হয়নি| আমার এই উপজেলার যুব সম্প্রদায়ের এক বৃহত্তর অংশ বেকারত্বের অভিশাপে অভিশপ্ত| অত্যন্ত দুঃখজনক বিষয় এই জনগোষ্ঠীর  কর্মসংস্থানের জন্য স্বাধীনতার ৪৭ বছরে শিল্প-কারখানা ও গড়ে উঠেনি রায়পুরা উপজেলায়| এখন সময় এসেছে পরিবর্তনের| তাই অবহেলিত বৃহত্তর রায়পুরা বাসীর উন্নয়নের স্বার্থে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাকে ভোট দিন|

এলএবাংলাটাইমস/এএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত