আপডেট :

        ট্রাম্পের বাতিল করা ভিসা কর্মসূচি আপাতত বন্ধই থাকছে, আদালতে বড় ধাক্কা আবেদনকারীদের

        ক্যালিফোর্নিয়ার ২০ হাজার ভোট আটকে দেওয়ার ট্রাম্প প্রশাসনের আবেদন আবারও খারিজ

        অস্বাভাবিক জোয়ারে হান্টিংটন বিচে ১১৪ স্থাপনায় ক্ষয়ক্ষতি, আরও বন্যার আশঙ্কা শহর কর্তৃপক্ষের

        ফ্লুতে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে টম জোন্সের চারটি কনসার্ট স্থগিত, ভক্তদের কাছে দুঃখ প্রকাশ

        দুই দফা প্রা ণঘাতী ইনজেকশনেও মৃ ত্যু হয়নি, হাসপাতালে জ্ঞান ফিরল মৃ ত্যুদণ্ডপ্রাপ্ত নারীর

        ইসরায়েলের নির্বাচনে জালিয়াতির অভিযোগ, আরব দলগুলোর বিরুদ্ধে তদন্তের দাবি নেতানিয়াহুর দলের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনা সহজ করতে ২৫ বিলিয়ন ডলারের ঋণ কর্মসূচি, ভোট হবে প্রস্তাব ৩৭-এ

        আবাসন ব্যয় কমানোর লক্ষ্য, ক্যালিফোর্নিয়ায় পরিবেশগত পর্যালোচনার নিয়ম বদলাতে প্রস্তাব ৪৫

        ক্যালিফোর্নিয়ায় ট্রেনের পণ্য চুরির অভিযোগে গ্রেপ্তার ৯, সিনালোয়া কার্টেলের সঙ্গে সংশ্লিষ্টতার দাবি পুলিশের

        কোরিয়ান স্পার ভিড় পেরিয়ে লস এঞ্জেলেসে রুশ বাথহাউসের ভিন্ন জগৎ, আছে পুরোনো ঐতিহ্য

        কাজ করে, গাড়ি চালায়, করও দেয় কিশোরেরা, এবার ভোটাধিকার নিয়ে সিদ্ধান্ত নেবে ক্যালিফোর্নিয়ার এই শহর

        হলিউড সাইনের পাশে বসবাস যেন দুর্ভোগ, পর্যটকদের ফেলে যাওয়া ময়লায় অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারা

        নিউপোর্ট বিচে এল নিনোর দাপট, জোয়ার ও বন্যার চাপে বিপর্যস্ত উপকূলীয় জনজীবন

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচনে ব্যবধান ঘুচিয়ে রমনের সঙ্গে সমান অবস্থানে বাস, বলছে নতুন জরিপ

        কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে ট্রাম্পের পরিবার থেকে পেন্টাগন, চারটি তদন্তের প্রস্তুতি নিচ্ছে ডেমোক্র্যাটরা

        যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার আন্দোলনের কিংবদন্তি ডোলোরেস হুয়ের্তার মৃত্যু, ৯৬ বছর বয়সে থামল দীর্ঘ সংগ্রাম

        ক্যালিফোর্নিয়ার নির্বাচনে ১৪ প্রস্তাব, ভোটারদের সিদ্ধান্তে বদলাতে পারে আবাসন, কর ও পরিবেশনীতি

        মূল্যস্ফীতি কমানোর প্রতিশ্রুতি দিয়েও চাপে ট্রাম্প, বাইডেনের মতো একই সংকটে হোয়াইট হাউ

        ইরানের গোয়েন্দা সংস্থাকে সহায়তার অভিযোগে ব্রিটেনে দুই নাগরিক অভিযুক্ত, তদন্তে নতুন মোড়

        ৬০ লাখ ডলারে বিক্রির অপেক্ষায় বিরল ডাইনোসরের কঙ্কাল, জনসমক্ষে দেখা যাবে কি ভবিষ্যতে

নৌকায় ভোট দিতে জার্মানি আ.লীগ উদ্যোগে ব্যাপক প্রচারণা

নৌকায় ভোট দিতে জার্মানি আ.লীগ উদ্যোগে ব্যাপক প্রচারণা

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের রাজনীতিকে গতিশীল রাখতে মুক্তিযুদ্ধের ধারক-বাহক জাতিরজনক বঙ্গবন্ধু'র প্রতীক নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে বাংলাদেশ আওয়ামী লীগকে আবারো ক্ষমতায় আনতে জার্মান প্রবাসী বাংলাদেশীদের উদ্যোগে চালানো হচ্ছে ব্যাপক নির্বাচনী প্রচারণা।

আওয়ামী লীগ জার্মানি নির্বাচন প্রচার কমিটির প্রধান হাফিজুর রহমান আলম ও বাবুল তালুকদার-এর উদ্যোগে আয়োজিত এই প্রচারণায় নেতৃত্ব দিচ্ছেন সর্ব ইউরোপীয়ান আওয়ামী লীগের সভাপতি শ্রী অনিল দাশগুপ্ত। সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন আওয়ামী লীগ জার্মানির আহবায়ক সাবেক কেন্দ্রীয় ছাত্র লীগের নেতা জাহিদুল ইসলাম পুলক এবং যুগ্ম আহ্বায়ক মাহফুজ ফারুক ।

এছাড়া এই নির্বাচনী প্রচারণায় সহযোগিতায় আছেন সদস্য সচিব নোমান হামিদ, নজরুল ইসলাম খালেদ, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মহসিন হায়দার মনি, উপদেষ্টা জার্মান আওয়ামী লীগের সাবেক সভাপতি সৈয়দ আহমেদ সেলিম, জার্মানি আওয়ামী লীগ নেতা নাসির উদ্দিন, সফি, মোঃ রিপন, সৈয়দ আহসান, জালাল, এনাম, কাজী আসিফ হোসেন দীপ, ইসমাইল হোসেন সজীব, পিন্টু রহমান, মোঃ মানিক, জার্মান যুব লীগের সভাপতি আমানুল্লা ইসলাম, সাধারণ সম্পাদক কায়সার আলম, সাংগঠনিক সম্পাদক সোহেল, রিংকু, লোকমান, জার্মানি স্বেচ্ছা সেবকলীগের সহ-সভাপতি বোরহান খান, ফারুক আহমেদসহ বিপুল সংখ্যক নেতা কর্মীর অংশ গ্রহণে এই নির্বাচনী প্রচারণা এক আনন্দ মেলায় পরিণত হয়।

জার্মানির ফ্রাঙ্কফুর্ট ওফেন বাগসহ আসপাশের প্রবাসী বাংলাদেশীদের ব্যবসা প্রতিষ্ঠান ও বাংলা স্কুল, বাড়ি বাড়ি  গিয়ে নির্বাচনী প্রচার-অভিযান চালনো হয়।

ওফেন বাগ বাংলা স্কুলের পরিচালক খসরু খান স্বাধীনতার মার্কা নৌকায় সকলকে ভোট দেবার জন্য প্রবাসী ভাই-বোনসহ দেশবাসীকে অনুরোধ করেন।

বিশিষ্ট ব্যবসায়ী কামরুল আহসান সেলিম ও কামাল বলেন, বিগত বছরগুলোয় ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকার বিভিন্ন রকমের সুযোগ সুবিধা প্রদান করেছেন। তাই ব্যবসা-বাণিজ্যের উন্নতির ধারাকে অব্যাহত রাখতে শেখ হাসিনাকে আবারো নির্বাচনে জয়যুক্ত করার জন্য আহ্বান জানান তারা ।

ইউরোপের আওয়ামী লীগের সভাপতি শ্রী অনিল দাশগুপ্ত বলেন, বাংলাদেশকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য শুধুমাত্র জননেত্রী শেখ হাসিনাকে বার বার দরকার।

আওয়ামী লীগ জার্মানির আহবায়ক জাহিদুল ইসলাম পুলকসহ অন্যান্য নেতৃবৃন্দ যৌথ বিবৃতিতে বলেন, প্রবাসী ভাই-বোনরা প্রবাসে থেকেই দেশে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। বিভিন্ন খাতে প্রবাসীদের জীবন-মান উন্নয়ন, নারীদের উন্নয়নে ঈর্ষণীয় ভূমিকা, যোগাযোগ ব্যবস্থার যুগান্তকারী উন্নয়ন, বিদ্যুৎখাত, শিল্পখাতসহ সাধারণ মানুষের জীবন-যাত্রার উন্নয়নে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কোন বিকল্প নেই।

তাই সকল নেত্রীবৃন্দ দেশের সকালের কাছে প্রবাস থেকে  উন্নয়নের রূপকার, বঙ্গকন্যা, গণমানুষের নেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশ আওয়ামী লীগকে আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করতে উদাত্ত আহ্বান জানান।

শেয়ার করুন

পাঠকের মতামত