আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

রোমে সেন্তসেল্লে আদর্শ বিদ্যা নিকেতনে বিজয়ফুল কর্মসূচি

রোমে সেন্তসেল্লে আদর্শ বিদ্যা নিকেতনে বিজয়ফুল কর্মসূচি

বিজয়ফুল ফুল ফোটে হৃদয়ে। পাঁচটি সবুজ পাপড়ি আর মাঝখানের লাল বৃত্তটি আমাদের স্বাধীনতার সূর্যের প্রতীক। ১৬ ডিসেম্বর ২০১৮ মহান বিজয় দিবস উপলক্ষ্যে নতুন প্রজন্মের কাছে মহান মুক্তিযুদ্ধের চেতনা উপলব্ধি এবং সংগ্রামী ইতিহাস জানাবার উদ্দেশ্যে বাংলাদেশ দূতাবাসের সার্বিক সহযোগিতায় রোমের একমাত্র বাংলা শিক্ষা প্রতিষ্ঠান “সেন্তসেল্লে আদর্শ বিদ্যা নিকেতন” আয়োজনে বিজয়ফুল কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। এসময় অসংখ্য শিশু বিজয়ফুল অঙ্কন এবং বিশিষ্টজনদের মধ্যে বিতরণ করে এবং দেশের গান ও কবিতা নিয়ে অসাধারণ একটি অনুষ্ঠান উপহাস দেয় “সেন্তসেল্লে আদর্শ বিদ্যা নিকেতন”।
“সেন্তসেল্লে আদর্শ বিদ্যা নিকেতন” এর প্রতিষ্ঠাতা ও  চেয়ারম্যান গোলাম মোস্তফা’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার।
এছাড়াও প্রধান শিক্ষিকা মনোয়ারা আক্তারের  পরিচালনায়  বিশেষ অতিথি ছিলেন ইতালীয়ান বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং দূতাবাসের প্রথম সচিব এরফানুল হক, কাইফ ট্যুর এন্ড ট্রাভেলসের কর্ণধার মো: ফয়সাল, বিদ্যালয়ের উপদেষ্টা আলী হায়দার দেওয়ান, লেডিস ক্লাবের সহ সভাপতি নয়না আহম্মেদ ও আনোয়ার হোসেন দিদার। এসময় আরও উপস্থিত ছিলেন স্কুলের সহ শিক্ষিকা অতসী সাহা, রেশমা ফারিহা ও আছমা আক্তার সহ অভিভাবকবৃন্দ।
আয়োজনের প্রসংশা করে বক্তারা বলেন, বাংলাদেশি বংশোদ্ভূত শিশু-কিশোররা উৎসাহ-উদ্দীপনা নিয়ে বিজয়ফুল তৈরি ও বিতরণে মধ্য দিয়ে শিশুদের অন্তরে এবং বিদেশীদের কাছে ৭১এর মহান মুক্তিযোদ্ধে বীর শহীদদের স্মরণ এবং বাংলাদেশের ইতিহাস সর্ম্পকে ধারণা দিতে কাজ করছে।
অনুষ্ঠানের শেষ অংশে রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার নিজ হাতে সকল শিশুদের উপহার বিতরণ করেন। এসময় বাংলাদেশ সর্ম্পকে জানা যেন, শিশুদের মাঝে অনেকটা উৎসবে পরিনত হয়।
ডিসেম্বরের ১ থেকে ১৬ তারিখ পর্যন্ত বিজয়ফুল ধারণের কর্মসূচি পালন করবে প্রবাসী বিভিন্ন সংগঠন, স্কুল ও প্রতিষ্ঠান। এতে করে বিজয়ফুল পরিধানের মধ্য দিয়ে  বিশ্বব্যপী যেন মুক্তিযুদ্ধের চেতনা’কে জানান দিবে।

এলএবাংলাটাইমস/এএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত