আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

রোমে সাংবাদিকদের বিজয় ফুল কর্মসূচি

রোমে সাংবাদিকদের বিজয় ফুল কর্মসূচি

নতুন প্রজন্মকে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করার পাশাপাশি দীর্ঘ নয় মাসের মুক্তিযুদ্ধের ইতিহাস ও জানাতে হবে। অল ইউরোপ বাংলা প্রেস ক্লাব ও বাংলা প্রেস ক্লাব ইটালীর আয়োজনে বিজয় মাসের বিজয় ফুল কর্মসূচির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে  ইটালীতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আব্দুস সোবহান সিকদার একথা বলেন।

গতকাল  ইটালীর রাজধানী রোমের স্থানীয় একটি রেস্টুরেন্টের হল রুমে সন্ধ্যা ৭টায় এই বিজয় ফুল কর্মসূচি শুরু হয়। শুরুতেই লাল পোষাক ও কপালে সবুজ ফিতা পরিধান করে ছোট ছোট শিশু কিশোরীরা পাঁচটি সবুজ পাতা ও মাঝখানে লাল বৃত্তের এই বিজয় ফুল গুলো কাঁটে। পরে প্রধান অতিথি সহ আমন্ত্রিত অতিথিদের এই এই বিজয় ফুল গুলো একে একে পরিয়ে দেওয়া হয়।
এই সময় রাষ্ট্রদূত আব্দুস সোবহান সিকদার অল ইউরোপ বাংলা প্রেস ক্লাব ও বাংলা প্রেস ক্লাব ইটালীকে ধন্যবাদ জ্ঞাপন করেন এই ধরনের আয়োজন করার জন্য। পাশাপাশি তিনি বলেন" আমরা দেশে বা প্রবাসে যেখানেই থাকি না কেন, আমাদের মধ্যে দেশ প্রেম জাগ্রত করতে হবে। আমাদের অনেক ত্যাগের বিনিময়ে এই বিজয়ের ইতিহাস পরিপূর্ণ ও সঠিক ভাবে জানতে ও আগামী প্রজন্ম কে জানাতে হবে। আর তাই এই ধরনের কর্মসূচি ও আয়োজন গুলো আমাদের বেশী বেশী  করে করতে হবে।" তিনি আরো বলেন " ডিসেম্বরের এই বিজয় আমাদের একটি স্বাধীন দেশ দিয়েছে আর এই স্বাধীনতা যার জন্য আমরা পেয়েছি তিঁনি হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।"
বাংলা প্রেস ক্লাব ইটালীর সদস্য ও ইউরোপের প্রবীণ সাংবাদিক হাসান মাহমুদের উপস্থাপনায় এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা লুৎফর রহমান ও মাহতাব হোসেন, সর্ব ইউরোপ আওয়ামী লীগের সহ সভাপতি কে এম লোকমান হোসেন, ইটালী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল, সহ সভাপতি হাজী মোঃ জসিমউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক শোয়েব দেওয়ান, রোম মহানগর আওয়ামী লীগের সভাপতি শেখ মামুন, মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নাসিমা আক্তার নূপুর, সাধারণ সম্পাদক নয়না আহমেদ।
মুক্তিযোদ্ধা লুৎফর রহমান ও মাহতাব হোসেন  মুক্তিযুদ্ধের  ইতিহাস তুলে ধরেন এবং বলেন মুক্তিযোদ্ধারা শুধু মাত্র একটি স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলো যেখানে এই বাঙালি জাতি মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে। তাই সকলের উচিত এই স্বপ্ন কে বাস্তবায়ন করা।"
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন অল ইউরোপ বাংলা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ মনিরুজ্জামান মনির, বাংলা প্রেস ক্লাব ইটালীর সিনিয়র সহ সভাপতি লাবন্য চৌধুরী   সাংগঠনিক সম্পাদক হুমায়ূন কবির, প্রচার সম্পাদক মিনহাড হোসেন ও নুরুল আমিন জনি।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হাবীব মোকদম, মোহাম্মদ আলী, শামীমাপপি, নিলুফা বানু, জহিরুল ইসলাম সহ অনেকে।

শেয়ার করুন

পাঠকের মতামত