আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

রোমে সেন্তসেল্লে আদর্শ বিদ্যা নিকেতনে মহান বিজয় দিবস উদযাপন

রোমে সেন্তসেল্লে আদর্শ বিদ্যা নিকেতনে মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস। ৪৭ বছর আগে ১৯৭১ সালের এই দিনে মুক্তিযুদ্ধে আমাদের চূড়ান্ত বিজয় অর্জিত হয়েছিল। গৌরবময় বিজয়ের এই ইতিহাস শিশুদের জানাতে ইতালির রোমে সেন্তসেল্লে আর্দশ বিদ্যানিকেতন প্রতিবছরের মত এবারও আয়োজন করেছে বিজয় দিবসের বিশেষ অনুষ্ঠান।
“সেন্তসেল্লে আদর্শ বিদ্যা নিকেতন” এর প্রতিষ্ঠাতা ও  চেয়ারম্যান গোলাম মোস্তফা’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ইতালীয়ান ও বাংলাদেশী বিশিষ্ট ব্যক্তিবর্গ।
প্রধান অতিথি গোলাম মোস্তফা বলেন, গভীর শ্রদ্ধার সঙ্গে মুক্তিযুদ্ধের সেই মহান শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করছি। দীর্ঘ ৯ মাসের যুদ্ধে রক্ত আর সম্ভ্রমের বিনিময়ে অর্জিত বিজয়ের কথা শিশুদের জানানো আমাদের কর্তব্য।
এসময় আগত শিশুরা বলে এই অণুষ্ঠানের মাধ্যমে তারা যুক্তিযোদ্ধ, স্বাধীনতা ও বিজয় সর্ম্পকে জানতে পারছে।
সেন্তসেল্লে আর্দশ বিদ্যানিকেতনের আয়োজনে শুধুমাত্র প্রবাসীরাই উপস্থিত ছিলেন না, উপস্থিত ছিলেন অনেক ইতালীয়ান ও পিডি’র স্থানীয় নেতৃবৃন্দ। এসময় শিশু শিল্পীদের উপস্থাপনা ও পরিবেশনায় বাংলাদেশের যুক্তযুদ্ধ ও বিজয়ের গৌরব ইতিহাস তুলে ধরা হয়।
এছাড়াও প্রধান শিক্ষিকা মনোয়ারা আক্তারের  পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে ইতালীয়ান বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বাংলাদেশী কমিউনিটির সম্মানীত ব্যক্তি মো: ফয়সাল সকল শিশুদের পুরস্কার বিতরণ করেন।
এর আগে স্কুলের সহ শিক্ষিকা অতসী সাহা, রেশমা ফারিহা ও আছমা আক্তারের সহযোগিতায় শিশুরা চিত্রাঙ্কন ও আবৃতিতে অংশগ্রহন করে শিক্ষার্থীরা।
অভিভাবকরা মনে করেন, আয়োজনটি অবশ্যই প্রশংসনীয় একটি উদ্যোগ, এই অনুষ্ঠানের মাধ্যমে শিশুরা যেমন আমাদের প্রজন্মকে বাংলাদেশ সর্ম্পকে জানাতে পারছে, তেমনি ইতালিয়ানরাও জানতে পারছে আমাদের গৌরবের ইতিহাস।
এছাড়াও আজ সকালে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে পতাকা উত্তোলন সহ সংক্ষিপ্ত আয়োজনে বিজয় দিবসের কার্যক্রম শুরু করে। এসময় রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার মুক্তিযোদ্ধের চেতনায় অনুপ্রাণিত হয়ে দেশকে এগিয়ে নিতে এবং বিজয়ে ইতিহাস শিশুদের মাঝে তুলে ধরতে আহ্বান করেন। আগামীকাল রোমের আর্কো দি ত্রাভেরতিনো হলে বিজয় দিবসের মূল আয়োজনে সকলকে আমন্ত্রন জানান।

এলএবাংলাটাইমস/এএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত