আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

ইতালিতে জনতা এক্সচেঞ্জ কোম্পানীর বিনা কমিশনে রেমিটেন্স প্রেরণ কার্যক্রম

ইতালিতে জনতা এক্সচেঞ্জ কোম্পানীর বিনা কমিশনে রেমিটেন্স প্রেরণ কার্যক্রম

আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০১৮ উপলক্ষে বিনা কমিশনে রেমিটেন্স প্রেরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করলেন ইটালীস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত আব্দুস সোবহান সিকদার। ১৮ তারিখ মঙ্গল বার জনতা এক্সচেঞ্জ কোম্পানীর রোমস্থ পিয়াচ্ছা ভিক্টোরিয়ার অফিসে উক্ত উদ্বোধনী অনুষ্ঠান সুসম্পন্ন হয়।

রাষ্ট্রদূত বৈধ পথে টাকা দেশে পাঠানোর জন্য সকল প্রবাসীদের আহ্বান করেন। তিনি বলেন" একমাত্র বৈধ পথে টাকা প্রেরণের মাধ্যমেই দেশের অর্থনীতিতে যেমন সেই প্রবাসীর ভূমিকা থাকে। পাশা পাশি দেশ ও দেশের মানুষের উন্নয়নের পথ ও ত্বরান্বিত হয়।"

আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে প্রবাস বান্ধব সরকার  ১৮, ১৯ ও ২০ ডিসেম্বর  এই তিন দিনের জন্য বিনা কমিশনে শুধু মাত্র জনতা এক্সচেঞ্জ কোম্পানীর মাধ্যমে বাংলাদেশে রেমিটেন্স পাঠানোর কার্যক্রম চালু  করেছেন।

এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের ইকোনমিক কাউন্সিলর ও জনতা এক্সচেঞ্জ কোম্পানী র ডিরেক্টর মানস মিত্র, কাউন্সিলর এরফানুল হক, জনতা এক্সচেঞ্জ কোম্পানীর ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আলী হোসাইন। এই সময় জনতা এক্সচেঞ্জ কোম্পানীর ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আলী হোসাইন দেশের উন্নয়নের অগ্রগতি ধরে রাখার জন্য জনতা এক্সচেঞ্জ কোম্পানী র মাধ্যমে রেমিটেন্স পাঠানোর আহ্বান জানিয়েছেন।

এলএবাংলাটাইমস/এএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত