আপডেট :

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

        হারিকেন ইসাইয়াসের তাণ্ডবে যুক্তরাষ্ট্রে চারজনের মৃ ত্যু, বিদ্যুৎহীন পাঁচ লাখ মানুষ

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

মালয়েশিয়ায় জাহাজ ডুবে বাংলাদেশি নিহত

মালয়েশিয়ায় জাহাজ ডুবে বাংলাদেশি নিহত

মালয়েশিয়ার সীমান্তবর্তী এলাকা জোহরের কোতা তিংগী নামক জায়গায় মালবাহী জাহাজ ডুবির ঘটনা ঘটেছে। এতে এক বাংলাদেশি ও এক চিনা নাগরিক নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছে আরও এক বাংলাদেশি।

দেশটির জোহর মালয়েশিয়ার মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সির (এমএমইএ) পরিচালক ফার্স্ট অ্যাডমিরাল মেরিটাইম আমিনউদ্দিন আব্দুল রশীদ জানিয়েছেন, মঙ্গলবার (২৫ ডিসেম্বর) দুপুর ২টার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত হওয়া দুইজনের লাশ ঘটনার দিন সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে উদ্ধার করে এমএমইএ।

বৃহস্পতিবার এক বিবৃতিতে আব্দুল রশীদ বলেন, ‘নিখোঁজ হওয়া বাংলাদেশি ক্রু সদস্য জাহাজে আটকা পড়েছেন এমন সন্দেহে তৃতীয় দিনের মতো আমরা সন্ধান চালিয়েছি। টিআইআর এলাকাটি তিমুর তানজুং এবং তানজুং সেপাঙ্গের জলের মধ্যে ১২০ বর্গ নটিক্যাল মাইল এলাকা নিয়ে বিস্তৃত। ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের পাশাপাশি তানজুং সেপাং এবং তানজুং পেনওয়ারের প্যান্টাই তানজুং পাংগাইয়ের উপকূলীয় এলাকায়ও অনুসন্ধানের চেষ্টা করা হবে।,

দুর্ঘটনার বিষয়ে ৩০ বছর বয়সী বাংলাদেশি ক্যাপ্টেন মিজাম উল হক বলেন, ঘটনাটি তাদের কাঙ্ক্ষিত গন্তব্যের খুব কাছাকাছি ঘটেছে।

ক্যাপ্টেন বলেন- ‘গন্তব্যে ১৪ দশমিক ৪ কি.মি. পথ বাকি থাকতেই জাহাজের জেনারেটর শক্তি হারিয়ে ফেলে। যে কারণে, আমি জাহাজের স্টিয়ারিং নিয়ন্ত্রণ করতে পারিনি। চার থেকে পাঁচ মিটার উচ্চ শক্তিশালী ঢেউগুলো বিভিন্ন দিক থেকে জাহাজে আঘাত হানছিল। ফলে জাহাজটি আরও দূরে সরে যায়।

নিজাম আরও বলেন, ‘পানি জাহাজে প্রবেশ করেছিল এবং আমরা আর নিয়ন্ত্রণ করতে পারিনি। আমি চিৎকার করে ক্রুদের বললাম জাহাজ থেকে সরে যেতে।,

তথ্য মতে, মালবাহী এ জাহাজটিতে মোট নয়জন ক্রু সদস্য ছিলেন। তাদের ছয়জনের প্রাণ বাঁচলেও দুইজনের প্রাণনাশ হয়েছে এবং অপর একজনের সন্ধ্যান তৃতীয় দিনেও পাওয়া যায়নি।

এলএবাংলাটাইমস/এএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত