আপডেট :

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

        হারিকেন ইসাইয়াসের তাণ্ডবে যুক্তরাষ্ট্রে চারজনের মৃ ত্যু, বিদ্যুৎহীন পাঁচ লাখ মানুষ

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের শোক

সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের শোক

বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান প্রেসিডিয়াম সদস্য এবং গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের ইন্তেকালে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে তার বিদেহী আতœার মাগফেরাত কামনা করা হয়েছে।
ঢাকায় অবস্থানরত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের অনুপস্থিতিতে দলের ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুর রহমান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো: মহিউদ্দিন দেওয়ান দলীয় নেতা ও মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের ইন্তেকালে শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।  

এক শোক বার্তায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতৃবৃন্দ বলেন, সৈয়দ আশরাফুল ইসলামেরর মৃত্যুতে দল ও জাতি একজন সৎ, আদর্শবান, ভালো মানুষকে হারালো। তার শূন্যতা পূরণ হবার নয়। ‘জাতির জনক’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের পতাকাবাহী বাংলাদেশ আওয়ামী লীগের যোগ্য সাধারণ সম্পাদক হিসেবে তিনি দলকে যেভাবে পরিচালিত করেছেন তেমনী প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন বিশ্বস্ত মানুষ হিসেবে তার মন্ত্রিসভায় যোগ্যতার সাথে দায়িত্ব পালন করে একজন অনুকরণীয় ও অনুস্মরণীয় নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। আমরা যুক্তরাষ্ট্র আওয়ামী পরিবারের পক্ষ থেকে তার বিদেহী আতœার মাগফেরাত কামনা করি এবং তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাই। 

উল্লেখ্য, বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) থাইল্যান্ডের ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বৃহস্পতিবার রাতে এই খবর নিশ্চিত করা হয়েছে। ৬৮ বছর বয়সী সৈয়দ আশরাফ ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে থাইল্যান্ডের বামারুনগ্রাদ হাসপাতালে ভর্তি ছিলেন। হাসপাতালে থেকেই তিনি একাদশ সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-১ নৌকার প্রার্থী নির্বাচিত হয়েছিলেন। আরো উল্লেখ্য, সৈয়দ আশরাফুল ইসলাম ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের প্রবাসী সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের সন্তান।

দোয়া মাহফিল: মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এমপি’র বিদেহী আতœার শান্তি কামনায় আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় জ্যাকসন হাইটসের খাবার বাড়ীর পালকি পার্টি সেন্টারে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পক্ষ থেকে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।  

এলএবাংলাটাইমস/এএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত