আপডেট :

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

        হারিকেন ইসাইয়াসের তাণ্ডবে যুক্তরাষ্ট্রে চারজনের মৃ ত্যু, বিদ্যুৎহীন পাঁচ লাখ মানুষ

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

বর্ণাঢ্য আয়োজনে ইতালীতে মহিলা সমাজ কল্যাণ সমিতির পিঠা উৎসব অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে ইতালীতে মহিলা সমাজ কল্যাণ সমিতির পিঠা উৎসব অনুষ্ঠিত

ইতালী রোমে বাংলার ঐতিহ্যবাহী শীতকালীন পিঠা উৎসবের আসর বসে বাংলা অধ্যুষিত এলাকা তরপিনাত্তারা সুন্দরবন রেস্টুরেন্টের হলরুমে। গত ৬ই জানুয়ারি রবিবার মহিলা সমাজ কল্যান সমিতি এর আয়োজন করে। বাহারি স্বাদের ৫৮ ধরনের পিঠার সম্ভার ছিল এই মেলায়।

এতে সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দা শামীমার উপস্থাপনায় সভাপতি লায়লা শাহ্ মেলা উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন মহিলা সমাজ কল্যান সমিতি কার্যকরী কমিটির সকল নেতৃবৃন্দরা।

এতে অতিথি হিসেবে আরোও উপস্থিত হয়ে বক্তব্য রাখেন ইতালীর আঞ্চলিক, সামাজিক, রাজনৈতিক সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা। অতিথিরা তাদের বক্তব্যেতে বলেন, আমাদের প্রবাসী সন্তানরা যখন দেশীয় ইতিহাস ঐতিহ্য ভুলতে বসেছে ঠিক সেই মুহূর্তে এই দেশীয় পিঠা উত্সব অবশ্যই প্রসংশনীয়। বাঙালির এই চিরন্তন ঐতিহ্য পিঠা নগরজীবনের আধুনিকতার ছোঁয়া আর পিৎ​জা ও ফার্স্ট ফুডের ভিড়ে হারিয়ে যেতে বসেছে। তারা আরো বলেন, পিঠা মেলায় দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রেণি পেশার বাংলাদেশিদের মিলনমেলা দেখে অনেক ভালো লাগছে। এই ধরনের উদ্যোগ বাস্তবায়নে মহিলা সমাজ কল্যান সমিতি সব ধরনের সহযোগিতা করবে বলেও আশ্বাস দেন অতিথিরা।

উদ্ভোধন ও আলোচনা পর মেলা ঘুরে দেখছেন আমন্ত্রিত অতিথিরা ভাপা পিঠা, ফুলি পিঠা, সন্দেশ ছাড়াও আরও অনেক বাহারি পিঠার স্টল নিয়ে বসেন প্রবাসী বাঙালি নারীরা।

স্টলের মধ্য থেকে পিঠা বানানোর পদ্ধতি, স্বাস্থ্যসম্মত আর মজাদার পিঠা ইত্যাদি বিবেচনায় করে অতিথিরা তাদের ভূয়সী প্রশংসা করেন। সব মিলিয়ে অনুষ্ঠানটি ছিল পুরো বাঙালিয়ানায় পরিপূর্ণ। দেশের গান, নাচ, কবিতা, আবৃত্তি, কৌতুক সহ নানা বিনোদনে ছিল মনোমুগ্ধকর। এসব দর্শকদের বেশ আনন্দ দিয়েছে। এ আয়োজন গুলো ছিল চোখে পড়ার মতো। সুন্দরবন রেস্টুরেন্টের বিশাল হলরুমে অনুষ্ঠিত এই মেলায় প্রবাসী বাঙালিদের ব্যাপক উপস্থিতি ছিল লক্ষণীয়। রোম শহরের দূর দূর অঞ্চল থেকে নানা বয়সের শিশু নারী-পুরুষ মেলায় অংশগ্রহণ ও হরেক রকমের পিঠা পরিদর্শন করেন।

এই মেলায় সংগঠনের নেতৃবৃন্দদের মধ্যে বিশেষ সহযোগিতায় ছিলেন সহ সভাপতি আঁখি সীমা কাওসার, নিলুফা বানু, ফাতেমা কবির, সায়মা পিংকি, সহ সাধারণ সম্পাদক  তাহমিনা আক্তার, রোকেয়া খাতুন মিরা, নাসরিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাহবুবা আক্তার চৌধুরী বাবলি, সহ সাংগঠনিক সম্পাদক মেহেনাজ তাবাস্সুম শেলী, সহ কোষাধ্যক্ষ মনি আক্তার, মহিলা বিষয়ক সম্পাদিকা ইফরোজা খানম ইফা, সহ মহিলা বিষয়ক সম্পাদিকা জেসমিন আম্বিয়া, সহ দপ্তর সম্পাদক খুশবু,  সহ প্রচার সম্পাদক সালমা পারভিন মনি, ধর্ম বিষয়ক সম্পাদক ফাতেমা বেগম, আইন বিষয়ক সম্পাদক মিলভা শাহ্ সহআরো অনেকেই ।

আয়োজক নেতৃবৃন্দরা জানিয়েছেন আমরা প্রতিবছরই এ ধরনের উৎসবের আয়োজন করে থাকি। এবারের পিঠা মেলা ছিল আগের বছরগুলোর তুলনায় ব্যতিক্রমধর্মী ও অনেক বড়। সুন্দরবন রেস্টুরেন্টের উপর ও নিচ তলা উপচে পড়া মানুষের ভিড় লক্ষ করা গেছে।

গ্রামবাংলার পিঠাপুলির স্বাদ প্রবাসের নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতেই এই উদ্যোগ বলে জানান সভাপতি লায়লা শাহ্। তিনি আরো বলেন সকলের সহযোগিতায় বিদেশী ও আমাদের প্রজন্মের কাছে দেশীয় ঐতিয্য পৌচ্ছে দিতে শুধু পিঠা উৎসবই নয়, আরো সুন্দর এবং বড় অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশকে উপস্থাপন করতে সক্ষম হবো। এসময় তিনি সংগঠনের পক্ষ থেকে উপস্থিত সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরিশেষে শিশুদের ফেশন শো সহ সঙ্গীতানুষ্ঠানে গান পরিবেশন করেন রোমের বিশিষ্ট শিল্পী শাপলা,পাপ্পু সহ আরো অনেকেই।


এলএবাংলাটাইমস/এএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত